আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“নিষ্ঠুরতার পরিচায়ক” কবিতাটি লিখছেন নাফিস জামান

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ০৮:১৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৭৩ পড়া হয়েছে
১০২

নিষ্ঠুরতার পরিচায়ক

– নাফিস জামান

একটি ঘড়ি দেয়ালে ঝুলে আছে
ঠিক যেমনটি খুনের আসামী ঝুলে থাকে ফাঁসির দড়িতে,
তবে এ দেয়ালে ফাঁসির দড়ির মতো ক্ষণস্থায়ী নয়, বরং শেষ রেশ আপ্লুত হওয়া পর্যন্ত এই ঝুলে থাকার কাল চিরস্থায়ী।

সেই চিরস্থায়ী বক্ষে কাঁটা গুলো নির্দেশ করছে এক একটি মাহেন্দ্রক্ষণ;
এই মহাচক্র যেন বহন করছে মহাবিশ্বের নিত্যদিনের জীবন।

নিত্য দিনের জীবনে কতশত মানুষ
সময় দেখতে আসে আর যায়,
নিজ নিজ কর্মফলেই কেউ কেউ
সম্ভ্রান্ত কিংবা নগণ্য বনে রয়।

সম্ভ্রান্ত কিংবা নগণ্য যেই হোক না কেন
অর্থ দিয়ে কিনে ঘড়ি,
অথচ অর্থ দিয়ে কেনা ঘড়ির চক্রেই
যেন অমূল্য সত্তার আহাজারি।

আহাজারি প্রতিটি রেখায়
যা রেখাপাত করে জীবনের অতল গহব্বরে, সময়ের কোন না কোন দ্বারে
সবাই যে ঠুকরে মরে।

তবে এই চক্র বহমান রাখে সময়কে
তার নিষ্ঠুর কাঁটা তারে
জগত ভুলে যায় অতীত
স্রোতের সংসারে।

তবেই তো সময়কে বিশ্ব বলে,
শ্রেষ্ঠ পরিবাহক,
আর নিকৃষ্ট রূপে কবি বলে সময়কে
নিষ্ঠুরতার পরিচায়ক….

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

“নিষ্ঠুরতার পরিচায়ক” কবিতাটি লিখছেন নাফিস জামান

প্রকাশিত হয়েছে: ০৮:১৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬