
“নববর্ষের” কবিতাটি লিখেছেন কবি ডা. তানভীর হাসান তানিম
নববর্ষের কবিতা ডা. তানভীর হাসান তানিম নতুন ভোরে আলো হাসি, শুদ্ধ প্রাণের গান; পুরোনো সব দুঃখ মুছি, ভুলুক অভিমান। পহেলা বৈশাখ ডাকে, আনন্দেরই সুরে; রঙিন স্বপ্ন যায় খেলে, হৃদয় গভীরে। ভালোর পথে চলার তরে, জাগুক নব আশা; স্বপ্ন পূরণ বার্তা নিয়ে, স্নিগ্ধ ভালোবাসা। শুভ হোক সব পথচলা, মুছে যাক সব ক্ষয়; নতুন বছর গড়ি মিলে, সুখের ছন্দময়।
১০৩
নববর্ষের কবিতা
ডা. তানভীর হাসান তানিম
নতুন ভোরে আলো হাসি,
শুদ্ধ প্রাণের গান;
পুরোনো সব দুঃখ মুছি,
ভুলুক অভিমান।
পহেলা বৈশাখ ডাকে,
আনন্দেরই সুরে;
রঙিন স্বপ্ন যায় খেলে,
হৃদয় গভীরে।
ভালোর পথে চলার তরে,
জাগুক নব আশা;
স্বপ্ন পূরণ বার্তা নিয়ে,
স্নিগ্ধ ভালোবাসা।
শুভ হোক সব পথচলা,
মুছে যাক সব ক্ষয়;
নতুন বছর গড়ি মিলে,
সুখের ছন্দময়।