আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রেশমা পারভিন ম্যামের অসাধারণ হৃদয় ছোঁয়া কবিতা

  • আবু রিসাত উৎস
  • প্রকাশিত হয়েছে: ০৪:১৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৯০ পড়া হয়েছে
১২১

আর কত ভালো হবো?

রেশমা পারভিন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ।

 

আমি নারী,

আর কত ভালো হবো?

আর কত ভালো হলে হে সমাজ –

তোমার বুকে নিরাপত্তা নিশ্চিত হবে আমার?

 

আমি কন্যা,

আর কত ভালো হবো?

আর কত লক্ষীমন্ত হলে হে পিতা-

নিজেকে কন্যা দায়গ্রস্ত মনে করবে না?

 

আমি বোন,

আর কত ভালো হবো?

ভাইয়ের কল্যাণে আর কত ফোঁটা দিব?

আর কত অধিকার ছেড়ে দিলে ভাই আমার-

দুটো দিন নাইরে যেতে পারব?

 

আমি স্ত্রী,

আর কত ভালো হবো?

কত সেবা দিব-

গায়ের চামড়া আর কত সাদা হলে হে পতিদেবতা-

পরকীয়াতে মাতবে না প্রিয়?

 

আমি মা,

আর কত ভালো হবো?

প্রসব ব্যথা আর কত লুকাব-

রাত জাগব আর কতকাল-

নিজেকে আর কত উজার করলে হে আত্মজ-

বৃদ্ধ বয়সে একটুখানি ঠাঁই হবে আমার?

আর কত ভালো হবো? আর কত?

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

রেশমা পারভিন ম্যামের অসাধারণ হৃদয় ছোঁয়া কবিতা

প্রকাশিত হয়েছে: ০৪:১৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
১২১

আর কত ভালো হবো?

রেশমা পারভিন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ।

 

আমি নারী,

আর কত ভালো হবো?

আর কত ভালো হলে হে সমাজ –

তোমার বুকে নিরাপত্তা নিশ্চিত হবে আমার?

 

আমি কন্যা,

আর কত ভালো হবো?

আর কত লক্ষীমন্ত হলে হে পিতা-

নিজেকে কন্যা দায়গ্রস্ত মনে করবে না?

 

আমি বোন,

আর কত ভালো হবো?

ভাইয়ের কল্যাণে আর কত ফোঁটা দিব?

আর কত অধিকার ছেড়ে দিলে ভাই আমার-

দুটো দিন নাইরে যেতে পারব?

 

আমি স্ত্রী,

আর কত ভালো হবো?

কত সেবা দিব-

গায়ের চামড়া আর কত সাদা হলে হে পতিদেবতা-

পরকীয়াতে মাতবে না প্রিয়?

 

আমি মা,

আর কত ভালো হবো?

প্রসব ব্যথা আর কত লুকাব-

রাত জাগব আর কতকাল-

নিজেকে আর কত উজার করলে হে আত্মজ-

বৃদ্ধ বয়সে একটুখানি ঠাঁই হবে আমার?

আর কত ভালো হবো? আর কত?