আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিভৃত গুঞ্জন – মোঃ মনিরুজ্জামান 

  • আবু রিসাত উৎস
  • প্রকাশিত হয়েছে: ০৪:২৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১৩৫ পড়া হয়েছে
১৭৬

নিভৃত গুঞ্জন

মোঃ মনিরুজ্জামান 

 

তব নিস্তব্ধতা মাঝে জাগে চিরন্তন বাণী,

সুপ্ত হদয়মাঝে ঝরে করুণার অনিমেষ পাণি।

শব্দহীন অরণ্যে যথা সমীরণ বহে মৃদুস্বরে,

সৃষ্টির গূঢ় রহস্য তদ্রূপ মৌনতা তলে তরে।

প্রশান্ত ললাটে শোভে স্তব্ধতার শুভ্র চন্দন,

অনাদি কালের যেন ছিন্ন হয় সকল বন্ধন।

ভাষাহীন ভাবাবেগে জারিত এই বিশ্ব চরাচর,

নির্বাক নয়নে ফুটে ওঠে ধ্রুব সত্যের ভাস্বর।

ব্যঞ্জনার অতলে যথা লীন হয় স্থবির সময়,

নীরবতা নহে শূন্য, সে যে এক অমৃত অক্ষয়।

মহাকালের বীণায় বাজে অস্ফুট সুরের ঝঙ্কার,

মৌন সাধনায় লভে আত্মা পরম অভিসার।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

নিভৃত গুঞ্জন – মোঃ মনিরুজ্জামান 

প্রকাশিত হয়েছে: ০৪:২৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
১৭৬

নিভৃত গুঞ্জন

মোঃ মনিরুজ্জামান 

 

তব নিস্তব্ধতা মাঝে জাগে চিরন্তন বাণী,

সুপ্ত হদয়মাঝে ঝরে করুণার অনিমেষ পাণি।

শব্দহীন অরণ্যে যথা সমীরণ বহে মৃদুস্বরে,

সৃষ্টির গূঢ় রহস্য তদ্রূপ মৌনতা তলে তরে।

প্রশান্ত ললাটে শোভে স্তব্ধতার শুভ্র চন্দন,

অনাদি কালের যেন ছিন্ন হয় সকল বন্ধন।

ভাষাহীন ভাবাবেগে জারিত এই বিশ্ব চরাচর,

নির্বাক নয়নে ফুটে ওঠে ধ্রুব সত্যের ভাস্বর।

ব্যঞ্জনার অতলে যথা লীন হয় স্থবির সময়,

নীরবতা নহে শূন্য, সে যে এক অমৃত অক্ষয়।

মহাকালের বীণায় বাজে অস্ফুট সুরের ঝঙ্কার,

মৌন সাধনায় লভে আত্মা পরম অভিসার।