আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“নিঃশব্দ বিরহ” কবিতাটি লিখছেন মোঃ আলিফ হোসেন (যশোর)

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ০২:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ২০৭ পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

২৫১

নিঃশব্দ বিরহ

মো আলিফ হোসেন (যশোর)

 

তুমি কি জানো,
প্রতিদিন সূর্যের দীপ্ত আলোয়
আমি তোমার অস্তিত্ব খুঁজে ফিরি অনন্ত তৃষ্ণায়,
দিনের পর দিন, রোজ।

তুমি কি অনুধাবন করো,
তোমার অনুপস্থিতিতে
আমার হৃদয় অগ্নিকুণ্ডে দগ্ধ হয়ে
ছাইয়ের স্তূপে পরিণত হয় প্রতিনিয়ত?

তুমি কি শুনতে পাও,
আমার নীরব ক্রন্দনের অব্যক্ত আর্তনাদ,
যে কান্না শব্দহীন,
তবু ভারী যন্ত্রণায় ভরা?

তুমি কি জানো,
আমার ঘুমহীন রাত্রিগুলো
তোমার ছায়া খুঁজে ফেরে অন্ধকারের প্রতিটি প্রহরে,
নিদ্রাহীনতা হয়ে ওঠে আমার নিত্যসঙ্গী।

তুমি জানো কি,
অগণিত পূর্ণতার ভিড়েও
আমার অন্তঃকরণ আজ শূন্যতার অতল গহ্বরে নিমজ্জিত,
হৃদয় জুড়ে কেবল শূন্য প্রতিধ্বনি।

তুমি কি সত্যিই জানো,
তোমার অভাবে
আমি আজ নিঃশ্বাসহীন এক জীবন্ত লাশ,
বেঁচে থেকেও অস্তিত্বহীন?

তোমাকে ভালোবাসার দায়ে
বিরহের কারাগারে বন্দিত্ব,
এ যে আমার নিয়তি হবে,
তা আমার অজানা ছিল।

তোমাকে ভালোবাসার দায়ে
বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে,
এ কথা জানলেও
আমি পিছিয়ে আসতে পারিনি।

আমি সত্যিই বড়ো নির্বোধ,
তাই তো নিয়ম করে প্রতিদিন
তোমাকে ভালোবেসে
নিজ হাতে দুঃখ লালন করি,
রোজ, নিরবধি।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

“নিঃশব্দ বিরহ” কবিতাটি লিখছেন মোঃ আলিফ হোসেন (যশোর)

প্রকাশিত হয়েছে: ০২:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
২৫১

নিঃশব্দ বিরহ

মো আলিফ হোসেন (যশোর)

 

তুমি কি জানো,
প্রতিদিন সূর্যের দীপ্ত আলোয়
আমি তোমার অস্তিত্ব খুঁজে ফিরি অনন্ত তৃষ্ণায়,
দিনের পর দিন, রোজ।

তুমি কি অনুধাবন করো,
তোমার অনুপস্থিতিতে
আমার হৃদয় অগ্নিকুণ্ডে দগ্ধ হয়ে
ছাইয়ের স্তূপে পরিণত হয় প্রতিনিয়ত?

তুমি কি শুনতে পাও,
আমার নীরব ক্রন্দনের অব্যক্ত আর্তনাদ,
যে কান্না শব্দহীন,
তবু ভারী যন্ত্রণায় ভরা?

তুমি কি জানো,
আমার ঘুমহীন রাত্রিগুলো
তোমার ছায়া খুঁজে ফেরে অন্ধকারের প্রতিটি প্রহরে,
নিদ্রাহীনতা হয়ে ওঠে আমার নিত্যসঙ্গী।

তুমি জানো কি,
অগণিত পূর্ণতার ভিড়েও
আমার অন্তঃকরণ আজ শূন্যতার অতল গহ্বরে নিমজ্জিত,
হৃদয় জুড়ে কেবল শূন্য প্রতিধ্বনি।

তুমি কি সত্যিই জানো,
তোমার অভাবে
আমি আজ নিঃশ্বাসহীন এক জীবন্ত লাশ,
বেঁচে থেকেও অস্তিত্বহীন?

তোমাকে ভালোবাসার দায়ে
বিরহের কারাগারে বন্দিত্ব,
এ যে আমার নিয়তি হবে,
তা আমার অজানা ছিল।

তোমাকে ভালোবাসার দায়ে
বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে,
এ কথা জানলেও
আমি পিছিয়ে আসতে পারিনি।

আমি সত্যিই বড়ো নির্বোধ,
তাই তো নিয়ম করে প্রতিদিন
তোমাকে ভালোবেসে
নিজ হাতে দুঃখ লালন করি,
রোজ, নিরবধি।