
“ভাবনা” কবিতাটি লিখছেন মো:সাখাওয়াত হোসেন
শিরোনামঃ- ভাবনা মো:সাখাওয়াত হোসেন আমিতো ভাবিয়া মরিতেছি মরিয়া ও ভাবিতেছি এই কুলে কোন কুল নাই-রে কোন কুলে যাইরে।। আমার মরণকাল আসিতেছে শক্তি সামর্থ্য কমিছে চোখে দেখিতে পাই না রে ঝড় বহিছে বাইরে। আমার কালো কেশ পাকিছে মুখের দন্ত নড়িতেছে এই জীবনের স্বাদ নাই-রে মৃত্যুর দূত দূয়ারে। মোর জীবন তরী দুলিতেছে আপন যারা ভুলিতেছে একাকিত্ত্বে ভয় জাগে অন্তরে দেহতরী মাটির গহব্বরে। মহা শূন্যে জীবন ঘুরিতেছে সংসারের সবই মিছে চক্ষু বুঁজ দুনিয়া অন্ধকার ভাবিতেছে মন আমার।
১৮৭
শিরোনামঃ- ভাবনা
মো:সাখাওয়াত হোসেন
আমিতো ভাবিয়া মরিতেছি
মরিয়া ও ভাবিতেছি
এই কুলে কোন কুল নাই-রে
কোন কুলে যাইরে।।
আমার মরণকাল আসিতেছে
শক্তি সামর্থ্য কমিছে
চোখে দেখিতে পাই না রে
ঝড় বহিছে বাইরে।
আমার কালো কেশ পাকিছে
মুখের দন্ত নড়িতেছে
এই জীবনের স্বাদ নাই-রে
মৃত্যুর দূত দূয়ারে।
মোর জীবন তরী দুলিতেছে
আপন যারা ভুলিতেছে
একাকিত্ত্বে ভয় জাগে অন্তরে
দেহতরী মাটির গহব্বরে।
মহা শূন্যে জীবন ঘুরিতেছে
সংসারের সবই মিছে
চক্ষু বুঁজ দুনিয়া অন্ধকার
ভাবিতেছে মন আমার।