আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“প্রজাপতির ডানা’ কবিতাটি লিখছেন মুরাদ হাসান

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ১০:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১৯৪ পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

২৫৪

কবিতা: প্রজাপতির ডানা
লেখা: মুরাদ হাসান
ঠিকানা: সাতকানিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ

 

আমিও মাখব, প্রজাপতির রঙ আপন মায়ায়—

আমিও উড়ব, দূরে দূরে সূর্যমুখী ফুলের ছায়ায়;

তবে দেবে কি আমায় রঙিন দু’টি ডানা?

যেথায় গেলে বাঁধবে না আমায়, শুনতে হবে না মানা।

যেথায় থাকবে নাকো কোনো বাধ্যতার আইন

ধরবে না কেউ আমার ইচ্ছেগুলো,

থাকবে শুধু গুনগুনিয়ে গান।

ওগো, আমায় কি দেবে প্রজাপতির রঙিন ডানা,

তোমার আছে কি জানা—

দেবে কি সে ডানা খুঁজে পাওয়ার সন্ধানখানা?

 

আমার যে মন চায় শিউলি ফুলের দেশে যেতে,

বেলি ফুলের পাপড়ি চড়ে সাদা মালা গেঁথে।

আমায় যে বাতাস ডাকে, বসন্ত ঋতুর পথের বাঁকে;

আমায় যে ছোট্ট শিশু খাতার পাতায় আঁকে।

তুমি নিয়ে যাও না, ওগো আমায় রঙিন ডানার দেশে,

উড়ব আমি হাসি মুখে, প্রজাপতি বেশে।

যদি তুমি বলো, আমি হবো বসন্তের গান,

ডানা মেলে উড়ব তোমার মন আকাশে অবিরাম।

 

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

nadira akter

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

“প্রজাপতির ডানা’ কবিতাটি লিখছেন মুরাদ হাসান

প্রকাশিত হয়েছে: ১০:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
২৫৪

কবিতা: প্রজাপতির ডানা
লেখা: মুরাদ হাসান
ঠিকানা: সাতকানিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ

 

আমিও মাখব, প্রজাপতির রঙ আপন মায়ায়—

আমিও উড়ব, দূরে দূরে সূর্যমুখী ফুলের ছায়ায়;

তবে দেবে কি আমায় রঙিন দু’টি ডানা?

যেথায় গেলে বাঁধবে না আমায়, শুনতে হবে না মানা।

যেথায় থাকবে নাকো কোনো বাধ্যতার আইন

ধরবে না কেউ আমার ইচ্ছেগুলো,

থাকবে শুধু গুনগুনিয়ে গান।

ওগো, আমায় কি দেবে প্রজাপতির রঙিন ডানা,

তোমার আছে কি জানা—

দেবে কি সে ডানা খুঁজে পাওয়ার সন্ধানখানা?

 

আমার যে মন চায় শিউলি ফুলের দেশে যেতে,

বেলি ফুলের পাপড়ি চড়ে সাদা মালা গেঁথে।

আমায় যে বাতাস ডাকে, বসন্ত ঋতুর পথের বাঁকে;

আমায় যে ছোট্ট শিশু খাতার পাতায় আঁকে।

তুমি নিয়ে যাও না, ওগো আমায় রঙিন ডানার দেশে,

উড়ব আমি হাসি মুখে, প্রজাপতি বেশে।

যদি তুমি বলো, আমি হবো বসন্তের গান,

ডানা মেলে উড়ব তোমার মন আকাশে অবিরাম।