
“মুক্তির অগ্নিশিখা” কবিতাটি লিখছেন হাফিজুল ইসলাম লস্কর
মুক্তির অগ্নিশিখা হাফিজুল ইসলাম লস্কর গোলাপগঞ্জ, সিলেট আগুনে পোড়া ললাট জুড়ে জয়ের নেশার রক্তিম টিপ, মুক্তি সেনার বুকের মাঝে জ্বলছে স্বাধীন চেতনার দীপ। স্বপ্ন-ঢলের বন্যায় সেদিন সব হয়েছে একাকার, অন্যায়ের ওই পাষাণ দেয়ালে নামলো বিধ্বংসী জোয়ার। প্রতিবাদের ওই প্রবল ঝড়ে কাঁপলো স্বৈরাচারী মাটি, শৃঙ্খল ভেঙে বীর বাঙালির গর্জে উঠলো সুতীক্ষ্ণ লাঠি। অন্যায় আর অবিচারের ওই কালকালো সব যবনিকা, পুড়িয়ে দিলো মুক্তিপাগল বীরের প্রাণের অগ্নিশিখা। রক্তের দামে কেনা সে প্রাতে সত্যের জয়গান বাজে, মুক্তির সুধা সুবাস ছড়াবে বাঙালির প্রতিটি কাজে। ভয়কে হারালো দুর্জয় প্রাণ রুখে দিলো ঘোর অন্ধকার, মুক্তি সেনার বজ্রকণ্ঠই আমাদের শ্রেষ্ঠ অলংকার।
২৬৮
মুক্তির অগ্নিশিখা
হাফিজুল ইসলাম লস্কর
গোলাপগঞ্জ, সিলেট
আগুনে পোড়া ললাট জুড়ে
জয়ের নেশার রক্তিম টিপ,
মুক্তি সেনার বুকের মাঝে
জ্বলছে স্বাধীন চেতনার দীপ।
স্বপ্ন-ঢলের বন্যায় সেদিন
সব হয়েছে একাকার,
অন্যায়ের ওই পাষাণ দেয়ালে
নামলো বিধ্বংসী জোয়ার।
প্রতিবাদের ওই প্রবল ঝড়ে
কাঁপলো স্বৈরাচারী মাটি,
শৃঙ্খল ভেঙে বীর বাঙালির
গর্জে উঠলো সুতীক্ষ্ণ লাঠি।
অন্যায় আর অবিচারের ওই
কালকালো সব যবনিকা,
পুড়িয়ে দিলো মুক্তিপাগল
বীরের প্রাণের অগ্নিশিখা।
রক্তের দামে কেনা সে প্রাতে
সত্যের জয়গান বাজে,
মুক্তির সুধা সুবাস ছড়াবে
বাঙালির প্রতিটি কাজে।
ভয়কে হারালো দুর্জয় প্রাণ
রুখে দিলো ঘোর অন্ধকার,
মুক্তি সেনার বজ্রকণ্ঠই
আমাদের শ্রেষ্ঠ অলংকার।