আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“তুমি নেই বলেই – সবকিছুতে তুমি” কবিতাটি লিখছেন সাইফুল আজাদ।

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ১২:২৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ১৭৯ পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

২৮৪

তুমি নেই বলেই – সবকিছুতে তুমি
সাইফুল আজাদ

চায়ের কাপে যতটা তাপ ছিল, ঠিক ততটাই ছিল তোমার কথার উষ্ণতা,

চিনি কম হলেও স্মৃতির স্বাদে কোনো ঘাটতি ছিল না।

বেঞ্চে বসে থাকা দিনমজুরের আলাপ চলে, ক্লান্ত হাত, ফাটা পা,

রোদে পোড়া মুখ ওদের প্রতিটা দীর্ঘশ্বাসে যেন তোমারই নাম জড়িয়ে থাকে।

কারণ তুমি বুঝতে ইনসাফের ভাষা ,তুমি বুঝতে রাজনীতিতে মানুষের কল্লল।

রাতের শেষ ট্রেনে আকাশকুসুম ভিড়, রাস্তার পাশে নিয়নের আলোয় ঘুম আর জাগরণের মাঝখানে ঝুলে থাকা মানুষগুলো,

কারও চোখে ফেরা, কারও চোখে হারিয়ে যাওয়া, এতসব ভিড়েও হঠাৎ মনে পড়ে যায় আমাদের একজন হাদি ছিলো।

দেয়াল বেয়ে বেলকনি ছোঁয়া কুয়াশা, ভোরের আগে জমে থাকা শিশিরের নীরবতা যেন,

তোমার অনুপস্থিতির মতোই শীতল, তবু হাদি তোমার বজ্র কন্ঠের স্পর্শ জ্বালিয়ে-

পুড়িয়ে দেয় অমলিন হৃদয়- ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব

জিন্দাবাদ

মায়ের অশ্রুভেজা চোখে তোমরই ছায়া, প্রতি ফোঁটা জলে লুকিয়ে থাকে না বলা হাজারটা কথা,

যেগুলো আর কখনো বলা হবে না।

বোনের আহাজারিতে বেজে ওঠে তোমার কন্ঠের- ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।

ডাক পড়ে, কিন্তু সাড়া আসে না, স্লোগান উঠে,কিন্তু ঝড় আসে না , সে ঝড় কেবল তোমারই কন্ঠে ।

বিস্তৃত মানবও কাঁদতে শেখে, যে রাজনীতি বুঝে না ,যে রাজনীতি ঘৃণা করতো সেও কেঁদেছে ,

সেই নামাজরত অবস্থায় কোটি ভাই এর মোনাজাতে থেমে থাকা নিশ্বাসও বলেছে হাদি তুই ফিরে আয়।

মসজিদ -মন্দীর,গির্জায় তোমার ফিরে আসার উপাসনা,

আমি দেখেছি পবিত্র কাবার সম্মুখেও দু’হাত তুলে তারা শুধু একজনকেই চেয়েছেন-সেটা তুমি।

আমি প্রহর গুণি “কখন হবে ভোর ?” আসলে আমি ভোরের আলো খুঁজি নি, তোমাকেই খোঁজেছি।

কারণ কিছু অন্ধকার, সূর্যের আলোয় কাটে না- যা কাটে কেবল একটি স্লোগানেই- ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ

আমার মনের আর্ট গ্যালারিতে,

পুরোনো ছবির অর্ধেক শেষ করা কাজ, সেখানেই তোমার হাসির শব্দ আটকে গেলো আমার ক্যানভাসের কোণে,

জলরঙের প্রতিটা ফাঁকা জায়গা তোমারই পরিচয় বহন করে- সবখানেই তুমি, হাদি।

কে বলে তুমি নেই ? কে বলে তুমি মৃত ? কে বলে তোমায় বিদায় দিয়েছি ?

তুমি আছো কথায়, নীরবতায়, অভাবে, স্মৃতিতে,কন্ঠে কন্ঠে ,তুমি আছো রাজপথে ,শহরের অলিগলি সংসদের প্রান্তরে ,

তুমি আছো হাজারো মায়ের আর্তনাদে, তুমি আছো কোটি বাবার পার্থনাতে ,তুমি আছো শিরায় শিরায়, আছো তুমি গণমাধ্যমের শিরোনামে।

কে বলে তুমি নেই ? কে বলে হাদি মৃত ? যুগের অনন্ত কালের হাদিরা মরে না ,তারা জন্মায় একবারই মৃত্যু তাদের হয় না, কারণ তারা শহীদ

,কারণ তারা বীর।

“কোথায় নেই তুমি ,তুমি নেই বলেই – সবকিছুতে তুমি”

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

“তুমি নেই বলেই – সবকিছুতে তুমি” কবিতাটি লিখছেন সাইফুল আজাদ।

প্রকাশিত হয়েছে: ১২:২৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬