আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“বিবর্ণ ঈদ” কবিতাটি লিখছেন হাফিজুল ইসলাম লস্কর

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ০৯:১৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ১৯৩ পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

২৪৪

বিবর্ণ ঈদ
হাফিজুল ইসলাম লস্কর

​অভাবের ঘরে জন্ম যাদের
দুখেই কপাল বাঁধা,
হাসির বদলে অশ্রু-সলিলে
জীবনটা যায় আধা।

চারিদিকে এখন ঈদের আনন্দ
খুশিতে আত্মহারা,
অথচ রিক্ত দুয়ারে তাদের
আঁধার জমেছে মেলা।

​বুকের ভেতরে পাহাড় সমান
পুষে রাখা হাহাকার,
ছেলের চোখেতে জলের ধারা
মেয়ের কান্নাভার।

নতুন জামার বায়না ধরলে
মুখটি লুকায় পিতা,
অভাবের দাহে পুড়ে ছাই হয়
হৃদয়ের সব তিতা।

​পায়ের নিচে ধূলাবালি মাখা
মলিন মলিন বেশ,
সুখের প্রদীপ নিভে গেছে কবে
ফুরায় না দুঃখের রেশ।

হাটে বাজারে ধনিকের দল
মেতেছে উৎসবে,
গরিবের ঈদ ছেঁড়া জামা গায়ে
এমনটা কেন হবে?

​পোলাও-মাংসের সুবাস জোটে না
হাঁড়িটা শূন্য রয়,
তবুও মালিকের কাছে মাথা নত
মনে জাগে ভয়।

জীর্ণ পোশাকেই কাতারবন্দি
প্রার্থনা চলে মাঠে,
ধনী-গরিবের এই ব্যবধান
আর কত কাল কাটে?

​হে প্রভু দয়াল, অসহায়ের
সহায় তুমিই হও,
দুহাত বাড়িয়ে ডাকিছে তারা
মোদের খবর লও।

ঈদের হাসি পৌঁছে দিন আপনি
প্রতিটা অভাবী ঘরে,
শান্তি আসুক ক্লান্ত মনে
রহমত যেন ঝরে।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

“বিবর্ণ ঈদ” কবিতাটি লিখছেন হাফিজুল ইসলাম লস্কর

প্রকাশিত হয়েছে: ০৯:১৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
২৪৪

বিবর্ণ ঈদ
হাফিজুল ইসলাম লস্কর

​অভাবের ঘরে জন্ম যাদের
দুখেই কপাল বাঁধা,
হাসির বদলে অশ্রু-সলিলে
জীবনটা যায় আধা।

চারিদিকে এখন ঈদের আনন্দ
খুশিতে আত্মহারা,
অথচ রিক্ত দুয়ারে তাদের
আঁধার জমেছে মেলা।

​বুকের ভেতরে পাহাড় সমান
পুষে রাখা হাহাকার,
ছেলের চোখেতে জলের ধারা
মেয়ের কান্নাভার।

নতুন জামার বায়না ধরলে
মুখটি লুকায় পিতা,
অভাবের দাহে পুড়ে ছাই হয়
হৃদয়ের সব তিতা।

​পায়ের নিচে ধূলাবালি মাখা
মলিন মলিন বেশ,
সুখের প্রদীপ নিভে গেছে কবে
ফুরায় না দুঃখের রেশ।

হাটে বাজারে ধনিকের দল
মেতেছে উৎসবে,
গরিবের ঈদ ছেঁড়া জামা গায়ে
এমনটা কেন হবে?

​পোলাও-মাংসের সুবাস জোটে না
হাঁড়িটা শূন্য রয়,
তবুও মালিকের কাছে মাথা নত
মনে জাগে ভয়।

জীর্ণ পোশাকেই কাতারবন্দি
প্রার্থনা চলে মাঠে,
ধনী-গরিবের এই ব্যবধান
আর কত কাল কাটে?

​হে প্রভু দয়াল, অসহায়ের
সহায় তুমিই হও,
দুহাত বাড়িয়ে ডাকিছে তারা
মোদের খবর লও।

ঈদের হাসি পৌঁছে দিন আপনি
প্রতিটা অভাবী ঘরে,
শান্তি আসুক ক্লান্ত মনে
রহমত যেন ঝরে।