
“সখির প্রতিক্ষা” কবিতাটি লিখছেন রাকিবুল ইসলাম শাওন
শিরোনাম - সখির প্রতিক্ষা কলমে রাকিবুল ইসলাম শাওন একলা কবি বসে আছেন শিমুল গাছের তলায়, বকুল ফুলের মালা গাথেঁন পড়াবে সখির গলায়। সামনে নদী বহমান স্রোত, স্বপ্ন যেন অনন্ত রথ। ধারের কাশফুল দোলে হাওয়ায়, কবির মন বিষাদ ভুলায়। সখীর নূপুরে ঝংকার তানে, রাত-দুপুরে অচেনা গানে। নদীর জ্বলে সখি যখন নামে, মুক্তার হাসি জ্বলজ্বলে ভাসে । লাল শাড়িতে আগুন-ঝলক, কবির হৃদয়ে জাগে আলোড়ন ভাবনায় তার জাগে একি স্বর, কবে সখি হবে আপন ঘর? সখী শুধু নয় রূপের ছায়া, সে তো জীবনের সত্য মায়া। তারই প্রেমে কবি খুঁজে ফেরে, অলোক-স্বপ্ন ভবিষ্যতের দ্বারে।
১৫৩
শিরোনাম – সখির প্রতিক্ষা
কলমে রাকিবুল ইসলাম শাওন
একলা কবি বসে আছেন
শিমুল গাছের তলায়,
বকুল ফুলের মালা গাথেঁন
পড়াবে সখির গলায়।
সামনে নদী বহমান স্রোত,
স্বপ্ন যেন অনন্ত রথ।
ধারের কাশফুল দোলে হাওয়ায়,
কবির মন বিষাদ ভুলায়।
সখীর নূপুরে ঝংকার তানে,
রাত-দুপুরে অচেনা গানে।
নদীর জ্বলে সখি যখন নামে,
মুক্তার হাসি জ্বলজ্বলে ভাসে ।
লাল শাড়িতে আগুন-ঝলক,
কবির হৃদয়ে জাগে আলোড়ন
ভাবনায় তার জাগে একি স্বর,
কবে সখি হবে আপন ঘর?
সখী শুধু নয় রূপের ছায়া,
সে তো জীবনের সত্য মায়া।
তারই প্রেমে কবি খুঁজে ফেরে,
অলোক-স্বপ্ন ভবিষ্যতের দ্বারে।