
“এলো খুশির ঈদ” কবিতাটি লিখছেন সঞ্জয় বৈরাগ্য
*শিরোনামঃ এলো খুশির ঈদ* কলমঃ সঞ্জয় বৈরাগ্য বছর ঘুরে এলো রমজান সবাই গাও খোদাতালা'র নাম। আজ চলো সবাই খোদার দরবারে এলো যে, খুশির ঐ মাহে রমজান। নামাজ পড়বো, জাকাত দেবো, গাইবো আল্লাহ্'র নাম সৎ ভাববো, রোজা রাখবো, উজাড় করে এ মন, প্রাণ। সালাম, কালাম চলো সবাই নামাজ রাখি খোদার কাছে সকল পাপ করতে দূর, সিয়াম সাধন রোজার মাসে। আকাশ জুড়ে উঠলো যে চাঁদ বার্তা দিল নীল আসমান-জমিন, এলো রে আবার খুশির ঈদ মন হল আজ আনন্দে রঙিন। কৃষ্ণনগর, নদীয়া। পশ্চিমবঙ্গ, ভারত।
১৩৫
*শিরোনামঃ এলো খুশির ঈদ*
কলমঃ সঞ্জয় বৈরাগ্য
বছর ঘুরে এলো রমজান
সবাই গাও খোদাতালা’র নাম।
আজ চলো সবাই খোদার দরবারে
এলো যে, খুশির ঐ মাহে রমজান।
নামাজ পড়বো, জাকাত দেবো,
গাইবো আল্লাহ্’র নাম
সৎ ভাববো, রোজা রাখবো,
উজাড় করে এ মন, প্রাণ।
সালাম, কালাম চলো সবাই
নামাজ রাখি খোদার কাছে
সকল পাপ করতে দূর,
সিয়াম সাধন রোজার মাসে।
আকাশ জুড়ে উঠলো যে চাঁদ
বার্তা দিল নীল আসমান-জমিন,
এলো রে আবার খুশির ঈদ
মন হল আজ আনন্দে রঙিন।
কৃষ্ণনগর, নদীয়া।
পশ্চিমবঙ্গ, ভারত।