আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“অজেয় নারী” কবিতাটি লিখছেন হাফিজুল ইসলাম লস্কর

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ০৭:০১:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১৮২ পড়া হয়েছে
২৪১

অজেয় নারী’
হাফিজুল ইসলাম লস্কর

 

​নারী কখনো স্নিগ্ধ সকাল
প্রশান্ত এক মায়া,
কখনো সে উত্তাল নদী
বটবৃক্ষের ছায়া।

​নারী ধৈর্যের মূর্ত প্রতীক
লড়ে যে অবিরাম,
লড়াকু জীবনগাথায় লেখে
শতাব্দীর সংগ্রাম।

​মায়ের আঁচল পরম স্বর্গ
বোনটি সুরের গান,
নারীর প্রেমে টিকে থাকে
নিখিল বিশ্ব-প্রাণ।

​অধিকারের সংগ্রামে নারী
প্রজ্জ্বলিত মশাল,
ভেঙে চুরে গুঁড়িয়ে দেয়
অন্যায়ের সব জাল।

বেগম ​রোকেয়া’র আদর্শ পথে
বিশ্বজয়ী নারী,
আঁধার চিরে ছুটে চলেছে
আলোর অশ্বারোহী।

​রক্তে সিক্ত ত্যাগের মহিমায়
গড়ে তোলে সে ঘর,
মমতায় তার নেই ভেদাভেদ
নেইকো আপন-পর।

​সহনশীলতার প্রতিচ্ছবি সে
সয়ে যায় কত ক্ষত,
নতুন শতক লিখছে কাব্য
নারীর সাহসে নত।

​মা হয়ে তুমি দাও প্রেরণা
বোন হয়ে দাও বল,
তোমার শ্রমেই সজীব থাকুক
পৃথিবীর সম্বল।

​নারী তুমি নও ‘অবলা’ কভু
তুমিই মহীয়সী,
বিশ্বমঞ্চে তোমার আলো
জ্বলুক দিবানিশি।

​তোমার তরেই অবনত হোক
ধরিত্রীর এই মাথা,
তুমি জননী, তুমি ধ্রুবতারা,
তুমিই সফল্য গাঁথা।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

“অজেয় নারী” কবিতাটি লিখছেন হাফিজুল ইসলাম লস্কর

প্রকাশিত হয়েছে: ০৭:০১:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
২৪১

অজেয় নারী’
হাফিজুল ইসলাম লস্কর

 

​নারী কখনো স্নিগ্ধ সকাল
প্রশান্ত এক মায়া,
কখনো সে উত্তাল নদী
বটবৃক্ষের ছায়া।

​নারী ধৈর্যের মূর্ত প্রতীক
লড়ে যে অবিরাম,
লড়াকু জীবনগাথায় লেখে
শতাব্দীর সংগ্রাম।

​মায়ের আঁচল পরম স্বর্গ
বোনটি সুরের গান,
নারীর প্রেমে টিকে থাকে
নিখিল বিশ্ব-প্রাণ।

​অধিকারের সংগ্রামে নারী
প্রজ্জ্বলিত মশাল,
ভেঙে চুরে গুঁড়িয়ে দেয়
অন্যায়ের সব জাল।

বেগম ​রোকেয়া’র আদর্শ পথে
বিশ্বজয়ী নারী,
আঁধার চিরে ছুটে চলেছে
আলোর অশ্বারোহী।

​রক্তে সিক্ত ত্যাগের মহিমায়
গড়ে তোলে সে ঘর,
মমতায় তার নেই ভেদাভেদ
নেইকো আপন-পর।

​সহনশীলতার প্রতিচ্ছবি সে
সয়ে যায় কত ক্ষত,
নতুন শতক লিখছে কাব্য
নারীর সাহসে নত।

​মা হয়ে তুমি দাও প্রেরণা
বোন হয়ে দাও বল,
তোমার শ্রমেই সজীব থাকুক
পৃথিবীর সম্বল।

​নারী তুমি নও ‘অবলা’ কভু
তুমিই মহীয়সী,
বিশ্বমঞ্চে তোমার আলো
জ্বলুক দিবানিশি।

​তোমার তরেই অবনত হোক
ধরিত্রীর এই মাথা,
তুমি জননী, তুমি ধ্রুবতারা,
তুমিই সফল্য গাঁথা।