প্রকাশিত হয়েছে:
০৭:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
১২০
পড়া হয়েছে
দু’জনে গেছি ভুলে – জেরিন জাহান দিশা
দু’জনে গেছি ভুলে জেরিন জাহান দিশা যে পথে দু’জনে হেঁটেছিলাম মোরা, সে পথ গেছি ভুলে; যে কথা মোরা বলেছিলাম দু’জনে, সে কথা গেছি ভুলে। কত স্বপ্ন বুনতাম পাশাপাশি বসে, আজ কি পড়ে মনে তোরে? ভালোবাসা দিয়ে গড়েছিলাম ঘর, ভেঙে দিলি ক্ষণে ক্ষণে। ভালোবেসে তোকে দিয়েছিলাম একটুখানি সুখ; সেই সুখটাও তুই ফিরিয়ে দিলি— রেখে গেলে শুধু দুঃখ। তবু জানিস, অভিমানী হৃদয় এখনও ডাকে তোরে; ভুলতে চাইলেও ভুলতে পারি না— ভালোবাসা রয় অন্তরে।