নিরব দহন মেরিন আফরিন এশা আমার মতো কষ্টের সম্মুখীন কেউ না হোক— এই কামনাতেই লুকিয়ে আছে নিঃশব্দ প্রার্থনা। যে ব্যথা আমি বুকের ভেতর চেপে রাখি, তা যেন কারও চোখে জল হয়ে না ঝরে। যে রাতগুলো আমাকে ভেঙে দিয়েছে নিঃশেষে, সেই রাত যেন কারও জীবনে না নামে। আমি হেঁটেছি আগুনের উপর, নীরবে— কেউ দেখেনি, কেউ বোঝেনি সেই দহন, তবুও আমি দাঁড়িয়ে আছি, ভাঙা স্বপ্নের মাঝেও অদ্ভুত দৃঢ়তায়। তাই বলি— আমার মতো কষ্ট যেন আর কারও কপালে না লেখে, কারণ আমি জানি, এই ব্যথা সহ্য করা কতটা কঠিন…
১৬২
নিরব দহন মেরিন আফরিন এশা
আমার মতো কষ্টের সম্মুখীন কেউ না হোক—
এই কামনাতেই লুকিয়ে আছে নিঃশব্দ প্রার্থনা।
যে ব্যথা আমি বুকের ভেতর চেপে রাখি,
তা যেন কারও চোখে জল হয়ে না ঝরে।
যে রাতগুলো আমাকে ভেঙে দিয়েছে নিঃশেষে,
সেই রাত যেন কারও জীবনে না নামে।
আমি হেঁটেছি আগুনের উপর, নীরবে—
কেউ দেখেনি, কেউ বোঝেনি সেই দহন,
তবুও আমি দাঁড়িয়ে আছি,
ভাঙা স্বপ্নের মাঝেও অদ্ভুত দৃঢ়তায়।
তাই বলি—
আমার মতো কষ্ট যেন আর কারও কপালে না লেখে,
কারণ আমি জানি,
এই ব্যথা সহ্য করা কতটা কঠিন…