আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“রক্তে কেনা বর্ণমালা” কবিতাটি লিখছেন আব্দুল কাদের

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ১০:১৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৯ পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

১৫৩

রক্তে কেনা বর্ণমালা
আব্দুল কাদের

​রাজপথে ঢালা তপ্ত রক্তে কেনা সে মুখের সুর
স্মৃতিরা হৃদয়ে নিরন্তর জাগায় মায়ারই রোদ্দুর।
স্বৈরশাসক যখন বাড়ালো দমনের কালো হাত
বাংলার মাটি রুখে দাঁড়ালো ঘটাতে কষাঘাত।
​মায়ের আঁচল আর প্রিয় স্বপ্ন ভোলে না কোনো প্রাণ
মমতার টানে হৃদয়ে জাগে প্রীতিরই আহ্বান।
বর্ণমালায় আঘাত হানলে কেউ দেবে না ছাড়
বাঙালির বুকে তাই তো দ্রোহের অনল মারে হুঙ্কার।
​বিক্ষুব্ধ সেই জনতা ভেঙেছে সকল ভয়ের ঘোর
রাজপথে নামে লক্ষ মানুষ জাগিয়ে নতুন ভোর।
বজ্রকণ্ঠ স্লোগানে কাঁপলো পাষাণ কালোর দেশ
রাষ্ট্রভাষা রক্ষায় সবার ঘুচলো মরণ রেশ।
​ঘাতকের দল ছুঁড়েছে বুলেট দেখালো মরণ ফাঁস
অকাতরে প্রাণ বিলিয়ে ছেলেরা মেটালো ভাষার আশ।
আকাশ বাতাস শোকার্ত হলো দেশটা কান্নায় ম্লান
অশ্রু ও রক্তধারার প্লাবন বাঁচাতে দেশের মান।
​অসীম ত্যাগের বিনিময়ে চলা এ বন্ধুর পথ
বাংলাকে পেয়ে পূর্ণ হলো প্রাণের মনোরথ।
একুশের সেই অগ্নিশিখা আজও অন্তরে জাগে
রক্তে ভেজা বর্ণমালা বিজয়ের কথা আগে।

মো.আব্দুল কাদের,শিক্ষক,
সারিয়াকান্দি,বগুড়া।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

“রক্তে কেনা বর্ণমালা” কবিতাটি লিখছেন আব্দুল কাদের

প্রকাশিত হয়েছে: ১০:১৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬