
“আহিল সোনার বায়না” ✍কাজী.এস.আর.রাশিদা
আহিল সোনার বায়না ✍কাজী.এস.আর.রাশিদা আহিল সোনা বায়না ধরে ধরবে ঈদের চাঁদ; প্রজাপতির ডানায় চড়ে বসল মেঘের কাধ। এবার ঈদে চাঁদ মামাকে আহিল দেবে শার্ট; তাহতো আহিল চাঁদের ছবি বসে করে আর্ট! চাঁদের হাটে চাঁদের আলো ঈদের খুশির বাঁক; আহিল সোনা ঘুমের ঘোরে ডেকে ওঠে নাক। ঘুম ভাঙতে আহিল সোনার স্বপ্ন গেল টুটে; তবুও আহিল বায়না নিয়ে চাঁদের পিছু ছুটে। নতুন জামা হাতে নিয়ে গেল চাঁদের বাড়ি; এবার ঈদে রাখবে না আর চাঁদের সাথে আড়ি।
৩২৯
আহিল সোনার বায়না
✍কাজী.এস.আর.রাশিদা
আহিল সোনা বায়না ধরে
ধরবে ঈদের চাঁদ;
প্রজাপতির ডানায় চড়ে
বসল মেঘের কাধ।
এবার ঈদে চাঁদ মামাকে
আহিল দেবে শার্ট;
তাহতো আহিল চাঁদের ছবি
বসে করে আর্ট!
চাঁদের হাটে চাঁদের আলো
ঈদের খুশির বাঁক;
আহিল সোনা ঘুমের ঘোরে
ডেকে ওঠে নাক।
ঘুম ভাঙতে আহিল সোনার
স্বপ্ন গেল টুটে;
তবুও আহিল বায়না নিয়ে
চাঁদের পিছু ছুটে।
নতুন জামা হাতে নিয়ে
গেল চাঁদের বাড়ি;
এবার ঈদে রাখবে না আর
চাঁদের সাথে আড়ি।