
“ভালোবাসার ফাগুনবেলা” কবিতাটি লিখছেন ডাঃ তানভীর হাসান তানিম
ভালোবাসার ফাগুনবেলা কবি: ডাঃ তানভীর হাসান তানিম বসন্তের বাতাস ছুঁয়ে— মন ফাগুনের স্রোতে; ভালোবাসার রঙ ছড়িয়ে— তোমায় নিয়ে সাথে। কত শত আশায় মিশে— হাজার স্বপ্ন বোনা; ফাগুন হাওয়ার পরশে— তোমায় হলো চেনা। বসন্তের প্রথম ভোরে— মায়াবী চোখের স্বপ্ন; রেখেছি নিজের করে— শুধুই সুখের জন্য। পলাশ ফোটা আগুন রঙে— ফাগুন হাওয়ার ঘ্রাণে; পথ বেঁধেছি তোমার সঙ্গে— ভালোবাসার টানে।
১৫৪
ভালোবাসার ফাগুনবেলা
কবি: ডাঃ তানভীর হাসান তানিম
বসন্তের বাতাস ছুঁয়ে—
মন ফাগুনের স্রোতে;
ভালোবাসার রঙ ছড়িয়ে—
তোমায় নিয়ে সাথে।
কত শত আশায় মিশে—
হাজার স্বপ্ন বোনা;
ফাগুন হাওয়ার পরশে—
তোমায় হলো চেনা।
বসন্তের প্রথম ভোরে—
মায়াবী চোখের স্বপ্ন;
রেখেছি নিজের করে—
শুধুই সুখের জন্য।
পলাশ ফোটা আগুন রঙে—
ফাগুন হাওয়ার ঘ্রাণে;
পথ বেঁধেছি তোমার সঙ্গে—
ভালোবাসার টানে।