আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“এই অল্পটুকু” কবিতাটি লিখছেন মোঃ তানজিমুল ইসলাম

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ০৮:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৯ পড়া হয়েছে
১৬৩

এই অল্পটুকু
মোঃ তানজিমুল ইসলাম

আমাকে একটু ভালোবাসা যাবে?
খুব বেশি না,
ভীষণ কম।
যেন সন্ধ্যার শেষ আলো,
দিন ফুরিয়ে যাওয়ার আগের এক মুহূর্ত।

আমাকে একটু যত্ন নেওয়া যাবে?
আঙুলে ছুঁয়ে নয়,
শব্দে ছুঁয়ে।
যেন কেউ বলে,
“চিন্তা কোরো না, আমি আছি।”

আমি চাই না আকাশভরা প্রতিশ্রুতি,
চাই না বড় বড় স্বপ্ন।
শুধু এইটুকু চাই,
আমি ভেঙে পড়লে
আমাকে দোষ দিও না।

আমি বলবো “আমার মন খারাপ”,
তুমি বলবে,
“ঠিক হয়ে যাবে, সময় দাও।”
মন ভালো না হলেও চলবে,
এই কথাটুকুই যথেষ্ট।

আমি খুব বেশি চাই না,
কারণ বেশি চাওয়ার সাহস আমার নেই।
অল্প পেতেই শিখেছি আমি,
অল্পেই বাঁচতে চেয়েছি।

কিন্তু এই অল্পটুকু না পেলে,
ভেতরে ভেতরে কেউ নিঃশেষ হয়ে যায়।
কেউ জানে না,
কেউ টেরও পায় না।

আমি সেই মানুষ,
যার কান্না শব্দহীন।
যার কষ্ট গল্প হয় না,
শুধু ভার হয়ে থাকে।

একটু যদি পাশে বসো,
কিছু না বললেও চলবে।
শুধু চলে যেও না হঠাৎ,
এইটুকু থাকলেই হবে।

আমি বোধহয় খুব অল্প কিছুর অভাবে
একদিন নিঃশেষ হয়ে যাবো।
তাই যদি পারো,
এই অল্পটুকু আমাকে দিও।

ভালোবাসা নয়,
মানুষের মতো একটু থাকা।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

“এই অল্পটুকু” কবিতাটি লিখছেন মোঃ তানজিমুল ইসলাম

প্রকাশিত হয়েছে: ০৮:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
১৬৩

এই অল্পটুকু
মোঃ তানজিমুল ইসলাম

আমাকে একটু ভালোবাসা যাবে?
খুব বেশি না,
ভীষণ কম।
যেন সন্ধ্যার শেষ আলো,
দিন ফুরিয়ে যাওয়ার আগের এক মুহূর্ত।

আমাকে একটু যত্ন নেওয়া যাবে?
আঙুলে ছুঁয়ে নয়,
শব্দে ছুঁয়ে।
যেন কেউ বলে,
“চিন্তা কোরো না, আমি আছি।”

আমি চাই না আকাশভরা প্রতিশ্রুতি,
চাই না বড় বড় স্বপ্ন।
শুধু এইটুকু চাই,
আমি ভেঙে পড়লে
আমাকে দোষ দিও না।

আমি বলবো “আমার মন খারাপ”,
তুমি বলবে,
“ঠিক হয়ে যাবে, সময় দাও।”
মন ভালো না হলেও চলবে,
এই কথাটুকুই যথেষ্ট।

আমি খুব বেশি চাই না,
কারণ বেশি চাওয়ার সাহস আমার নেই।
অল্প পেতেই শিখেছি আমি,
অল্পেই বাঁচতে চেয়েছি।

কিন্তু এই অল্পটুকু না পেলে,
ভেতরে ভেতরে কেউ নিঃশেষ হয়ে যায়।
কেউ জানে না,
কেউ টেরও পায় না।

আমি সেই মানুষ,
যার কান্না শব্দহীন।
যার কষ্ট গল্প হয় না,
শুধু ভার হয়ে থাকে।

একটু যদি পাশে বসো,
কিছু না বললেও চলবে।
শুধু চলে যেও না হঠাৎ,
এইটুকু থাকলেই হবে।

আমি বোধহয় খুব অল্প কিছুর অভাবে
একদিন নিঃশেষ হয়ে যাবো।
তাই যদি পারো,
এই অল্পটুকু আমাকে দিও।

ভালোবাসা নয়,
মানুষের মতো একটু থাকা।