আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“জীবন” কবিতাটি লিখছেন মেরিন আফরিন এশা

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ০৮:৩৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৯১ পড়া হয়েছে
১১৩

জীবন

মেরিন আফরিন এশা

জীবন হলো একটা জীবন্ত উপন্যাস,
দুই লাইনের ব্যাখ্যায় তাকে ধরা যায় না।
এখানে প্রতিটা হাসির পেছনে আছে
পাতা ভরা না–বলা কান্না।
কিছু অধ্যায় লেখা হয় রক্তে,
কিছুটা নীরব অভিমানে,
আর কিছু অধ্যায়
চুপচাপ পুড়ে যায়
কারও অযত্নের আগুনে।
মানুষ দেখে শুধু মলাট,
ভেতরের ইতিহাস পড়ে না কেউ—
কতটা ভেঙে বাঁচছি আমরা,
সেই হিসাব রাখে না কেউ।
এত বড় একটা জীবন,
এত দীর্ঘ এক যুদ্ধ—
দুই লাইনে বুঝতে চাওয়া
মানেই ইতিহাসকে অপমান করা।
কারণ জীবন
গল্প না—
জীবন হলো বেঁচে থাকার
একটা অসমাপ্ত উপন্যাস। 💔

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

“জীবন” কবিতাটি লিখছেন মেরিন আফরিন এশা

প্রকাশিত হয়েছে: ০৮:৩৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
১১৩

জীবন

মেরিন আফরিন এশা

জীবন হলো একটা জীবন্ত উপন্যাস,
দুই লাইনের ব্যাখ্যায় তাকে ধরা যায় না।
এখানে প্রতিটা হাসির পেছনে আছে
পাতা ভরা না–বলা কান্না।
কিছু অধ্যায় লেখা হয় রক্তে,
কিছুটা নীরব অভিমানে,
আর কিছু অধ্যায়
চুপচাপ পুড়ে যায়
কারও অযত্নের আগুনে।
মানুষ দেখে শুধু মলাট,
ভেতরের ইতিহাস পড়ে না কেউ—
কতটা ভেঙে বাঁচছি আমরা,
সেই হিসাব রাখে না কেউ।
এত বড় একটা জীবন,
এত দীর্ঘ এক যুদ্ধ—
দুই লাইনে বুঝতে চাওয়া
মানেই ইতিহাসকে অপমান করা।
কারণ জীবন
গল্প না—
জীবন হলো বেঁচে থাকার
একটা অসমাপ্ত উপন্যাস। 💔