“গণভোটে হ্যা” কবিতাটি লিখছেন মোহাম্মদ হারুপ ইসলাম তোহা
শিরোনাম : গণভোটে হ্যা ✍️লেখক মোহাম্মদ হারুপ ইসলাম তোহা শহীদের রক্তে লেখা ইতিহাস আজ সাক্ষী , ন্যায়ের দাবি দমে না,গণভোটে হ্যাঁ চাই। বিচারহীন রাষ্ট্র মানেই অন্ধকার, হ্যাঁ ভোট মানে আইনের শাসন, জবাবদিহি দরকার । গুম-খুন-নির্যাতন,রাষ্ট্রের কলঙ্কচিহ্ন, জনতার ভোটে ভাঙতে হবে স্বৈরশাসনের গৃহ। ক্ষমতা নয়, জনসেবা,এই হোক রাষ্ট্রনীতি, গণভোটে হ্যাঁ মানে জনগণের সার্বভৌম নীতি। লুটপাট-দুর্নীতি খেয়ে নেয় দেশের শিরা, কৃষক-শ্রমিক বাঁচে না, বাড়ে কেবল ধনীর ভিড়া। শিক্ষা-চিকিৎসা সবার,এই হোক অঙ্গীকার, হ্যাঁ ভোট মানে জনকল্যাণ, না ভোট মানে অন্ধকার। চাঁদাবাজি, গোলামি, আধিপত্যের শাসন নয়, আজাদী ও মর্যাদার পথে এক কণ্ঠে হ্যাঁ রয়। রাষ্ট্র হবে জনগণের, নাগরিকত্ব অধিকার, গণভোটে হ্যাঁ বলুন,বাংলাদেশের পুনর্জাগরণ...
২৯২
শিরোনাম : গণভোটে হ্যা
✍️লেখক মোহাম্মদ হারুপ ইসলাম তোহা
শহীদের রক্তে লেখা ইতিহাস আজ সাক্ষী ,
ন্যায়ের দাবি দমে না,গণভোটে হ্যাঁ চাই।
বিচারহীন রাষ্ট্র মানেই অন্ধকার,
হ্যাঁ ভোট মানে আইনের শাসন, জবাবদিহি দরকার ।
গুম-খুন-নির্যাতন,রাষ্ট্রের কলঙ্কচিহ্ন,
জনতার ভোটে ভাঙতে হবে স্বৈরশাসনের গৃহ।
ক্ষমতা নয়, জনসেবা,এই হোক রাষ্ট্রনীতি,
গণভোটে হ্যাঁ মানে জনগণের সার্বভৌম নীতি।
লুটপাট-দুর্নীতি খেয়ে নেয় দেশের শিরা,
কৃষক-শ্রমিক বাঁচে না, বাড়ে কেবল ধনীর ভিড়া।
শিক্ষা-চিকিৎসা সবার,এই হোক অঙ্গীকার,
হ্যাঁ ভোট মানে জনকল্যাণ, না ভোট মানে অন্ধকার।
চাঁদাবাজি, গোলামি, আধিপত্যের শাসন নয়,
আজাদী ও মর্যাদার পথে এক কণ্ঠে হ্যাঁ রয়।
রাষ্ট্র হবে জনগণের, নাগরিকত্ব অধিকার,
গণভোটে হ্যাঁ বলুন,বাংলাদেশের পুনর্জাগরণ দরকার।