আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“নিষ্ঠুর নিয়তি” কবিতাটি লিখছেন হাফিজুল ইসলাম লস্কর

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

৩৪৬

নিষ্ঠুর নিয়তি
হাফিজুল ইসলাম লস্কর

 

​নিষ্ঠুর নিয়তি ঠিকই চেনে

চেনা দুয়ারের কোণ,

কড়া নাড়লে যেখানে সাড়া

দেয় মানুষের মন।

সাদা চাদরের ভাঁজে আজও

দাদার কণ্ঠের রেশ,

প্রভূর ডাকে সাড়া দিয়েছেন

জগৎ পাঠে অবশেষ।

​দুপুরের লগ্নে মামা হারালেন

প্রিয় কম্বল ঘেরে,

নিঃশ্বাস বিশ্বাসের ধর্মঘটে

উষ্ণতা গেল সেরে।

সময়ের রথ বয়ে নিয়ে যায়

নিস্তব্ধ একাকী পথ,

একাকী যাত্রা নেই নিশ্চয়তা

নেই কোনো অভিমত।

 

​অসময়ে স্মৃতি জমিয়ে রাখে

ক্ষনস্থায়ী জীবনের মায়া,

প্রিয় মুখের সেই ভাঙা হাসি

আদিখ্যেতার মরা ছায়া।

 

হারানো শোকেরা অবিকৃত

স্মৃতির পটে আঁকা,

ভুলিনি সেই তপ্ত নিঃশ্বাস

যা আড়ালে রাখা।

 

​সময় আমাকেও চোখ রাঙায়

রোজ নিভৃত ইশারায়,

নিখোঁজ হবো আমিও একদিন

সময়ের গোলকধাঁধায়।

 

অজানায় হারিয়ে যাওয়াটাই

জীবনের ধ্রুব সত্য,

হৃদয় হারাবে অজানার ভিড়ে

এটাই চির ভবিতব্য।

সময় প্রবাহের সর্বনাশা দ্বার

নিয়তির নিষ্ঠুর ক্যালেন্ডার,

নাম কেটে দেয় প্রিয় মানুষের

বেশি ধারালো তার।

 

তারিখের নিচে ঢাকা পড়ে যায়

কত শত প্রিয় মুখ,

যোগ বিয়োগে থাকে অবশেষ

শূন্যতার অমোঘ দুঃখ।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

“নিষ্ঠুর নিয়তি” কবিতাটি লিখছেন হাফিজুল ইসলাম লস্কর

প্রকাশিত হয়েছে: ০১:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
৩৪৬

নিষ্ঠুর নিয়তি
হাফিজুল ইসলাম লস্কর

 

​নিষ্ঠুর নিয়তি ঠিকই চেনে

চেনা দুয়ারের কোণ,

কড়া নাড়লে যেখানে সাড়া

দেয় মানুষের মন।

সাদা চাদরের ভাঁজে আজও

দাদার কণ্ঠের রেশ,

প্রভূর ডাকে সাড়া দিয়েছেন

জগৎ পাঠে অবশেষ।

​দুপুরের লগ্নে মামা হারালেন

প্রিয় কম্বল ঘেরে,

নিঃশ্বাস বিশ্বাসের ধর্মঘটে

উষ্ণতা গেল সেরে।

সময়ের রথ বয়ে নিয়ে যায়

নিস্তব্ধ একাকী পথ,

একাকী যাত্রা নেই নিশ্চয়তা

নেই কোনো অভিমত।

 

​অসময়ে স্মৃতি জমিয়ে রাখে

ক্ষনস্থায়ী জীবনের মায়া,

প্রিয় মুখের সেই ভাঙা হাসি

আদিখ্যেতার মরা ছায়া।

 

হারানো শোকেরা অবিকৃত

স্মৃতির পটে আঁকা,

ভুলিনি সেই তপ্ত নিঃশ্বাস

যা আড়ালে রাখা।

 

​সময় আমাকেও চোখ রাঙায়

রোজ নিভৃত ইশারায়,

নিখোঁজ হবো আমিও একদিন

সময়ের গোলকধাঁধায়।

 

অজানায় হারিয়ে যাওয়াটাই

জীবনের ধ্রুব সত্য,

হৃদয় হারাবে অজানার ভিড়ে

এটাই চির ভবিতব্য।

সময় প্রবাহের সর্বনাশা দ্বার

নিয়তির নিষ্ঠুর ক্যালেন্ডার,

নাম কেটে দেয় প্রিয় মানুষের

বেশি ধারালো তার।

 

তারিখের নিচে ঢাকা পড়ে যায়

কত শত প্রিয় মুখ,

যোগ বিয়োগে থাকে অবশেষ

শূন্যতার অমোঘ দুঃখ।