
“শহিদ প্রাণের দান” কবিতাটি লিখছেন বাসুদেব সরকার
শহিদ প্রাণের দান বাসুদেব সরকার দীর্ঘ ন’মাস যুদ্ধ শেষে বিজয় পেলাম ভাই, মুক্তিযুদ্ধে শহিদদের যে ত্যাগের সীমা নাই। শ্রদ্ধাচিত্তে করছি স্মরণ শহিদদেরকে আজ, শহিদ যাঁরা বেঁচে আছেন এই হৃদয়ের মাঝ। নারকীয় হত্যা চালায় পাকশাসকের দল, মুক্তিযুদ্ধে স্বজনহারার ঝরছে চোখের জল। মায়ের-বোনের সম্ভ্রমহানি ত্রিশ লাখ শহিদ প্রাণ, স্বর্ণাক্ষরে থাকবে লেখা অকৃত্রিম সেই দান।
২০৬
শহিদ প্রাণের দান
বাসুদেব সরকার
দীর্ঘ ন’মাস যুদ্ধ শেষে
বিজয় পেলাম ভাই,
মুক্তিযুদ্ধে শহিদদের যে
ত্যাগের সীমা নাই।
শ্রদ্ধাচিত্তে করছি স্মরণ
শহিদদেরকে আজ,
শহিদ যাঁরা বেঁচে আছেন
এই হৃদয়ের মাঝ।
নারকীয় হত্যা চালায়
পাকশাসকের দল,
মুক্তিযুদ্ধে স্বজনহারার
ঝরছে চোখের জল।
মায়ের-বোনের সম্ভ্রমহানি
ত্রিশ লাখ শহিদ প্রাণ,
স্বর্ণাক্ষরে থাকবে লেখা
অকৃত্রিম সেই দান।