আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মরহুমের শেষ চিঠি কবিতাটি লিখছেন বিষাদের কবি

  • সারমিন আখি
  • প্রকাশিত হয়েছে: ১০:১৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১৭২ পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

২০৪

মরহুমের শেষ চিঠি
বিষাদের কবি

যদি কোনোদিন বাতাসে ভেসে আসে
আমার নামের ফিসফিসানি,
কানে ভেসে যায় তোমার ঠিকানায়,
শুনতে পাও আমি আর নেই—
আমায় ক্ষমা করে দিয়ো হে প্রিয়,
চোখের জল ফেলো না ভুলক্রমে,
তোমার ঘৃণার তালিকা থেকে
দোয়ায় রেখো আমায়।

মৃত্যুর খবরে আমায় দেখতে এসো না;
আর যদি এসেও পড়ো,
মৃত চিত্র তোমার চোখে অঙ্কিত হয়ে যাবে
সারাজীবনে সে কলঙ্কিত চিহৃ মুছতে পারবে না।
যেদিন আমার নামের পাশে যুক্ত হবে ‘মরহুম’,
তোমার দেওয়া সব মিথ্যা অভিযোগের ছিন্ন পাতাগুলো
আমার কবরে চুপচাপ চাপা দিয়ে এসো।

যে রাস্তায় আমি হাঁটতাম হাজারবার,
সেখানকার ধুলো যদি কখনো মুছে যায়,
একটা নীরব মরা-পাতা তুলে নিয়ো—
ওটাকেই ভেবো আমার শেষ চিঠি,
যা তোমার হাতেই পৌঁছাতে চেয়েছিল।

মন খারাপের ঘন মেঘে ঢেকে যায় যদি তোমার আকাশ,
আমায় ভেবে কেঁদো না—
তোমার কান্নার শব্দ যেন না পৌঁছায় আমার কানে,
বরং আকাশপানে তাকিও, খুঁজো আমায় গভীর সন্ধানে।

যদি বিরহের ঢেউ না থামে আর,
সুরমার নিঝুম জলে ডুবিয়ে দিও স্মৃতি গুচ্ছ,
মৃত কাট গোলাপ, মৃত শিউলি
এসে দল বেঁধে শুয়ে পড়ুক মৃত বুকের ওপর।
তাদের শুষ্ক পাপড়ি-চাদরে
চাপা পড়ে যাক তোমার হৃদয়ের পাথর-দুঃখ সব।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

মরহুমের শেষ চিঠি কবিতাটি লিখছেন বিষাদের কবি

প্রকাশিত হয়েছে: ১০:১৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
২০৪

মরহুমের শেষ চিঠি
বিষাদের কবি

যদি কোনোদিন বাতাসে ভেসে আসে
আমার নামের ফিসফিসানি,
কানে ভেসে যায় তোমার ঠিকানায়,
শুনতে পাও আমি আর নেই—
আমায় ক্ষমা করে দিয়ো হে প্রিয়,
চোখের জল ফেলো না ভুলক্রমে,
তোমার ঘৃণার তালিকা থেকে
দোয়ায় রেখো আমায়।

মৃত্যুর খবরে আমায় দেখতে এসো না;
আর যদি এসেও পড়ো,
মৃত চিত্র তোমার চোখে অঙ্কিত হয়ে যাবে
সারাজীবনে সে কলঙ্কিত চিহৃ মুছতে পারবে না।
যেদিন আমার নামের পাশে যুক্ত হবে ‘মরহুম’,
তোমার দেওয়া সব মিথ্যা অভিযোগের ছিন্ন পাতাগুলো
আমার কবরে চুপচাপ চাপা দিয়ে এসো।

যে রাস্তায় আমি হাঁটতাম হাজারবার,
সেখানকার ধুলো যদি কখনো মুছে যায়,
একটা নীরব মরা-পাতা তুলে নিয়ো—
ওটাকেই ভেবো আমার শেষ চিঠি,
যা তোমার হাতেই পৌঁছাতে চেয়েছিল।

মন খারাপের ঘন মেঘে ঢেকে যায় যদি তোমার আকাশ,
আমায় ভেবে কেঁদো না—
তোমার কান্নার শব্দ যেন না পৌঁছায় আমার কানে,
বরং আকাশপানে তাকিও, খুঁজো আমায় গভীর সন্ধানে।

যদি বিরহের ঢেউ না থামে আর,
সুরমার নিঝুম জলে ডুবিয়ে দিও স্মৃতি গুচ্ছ,
মৃত কাট গোলাপ, মৃত শিউলি
এসে দল বেঁধে শুয়ে পড়ুক মৃত বুকের ওপর।
তাদের শুষ্ক পাপড়ি-চাদরে
চাপা পড়ে যাক তোমার হৃদয়ের পাথর-দুঃখ সব।