হে মহান বিজয় দিবস ষোলই ডিসেম্বর, বাংলা মায়ের বুকে বিজয় কেতন ওড়ে, তাই খুশির সীমা নাই। বিজয়ের তেপ্পান্ন বছর পরেও তাই আমরা যে গুণ গাই। জীবন বাজি রেখে যারা অস্ত্র ধরে ছিলো, দেশের জন্য যারা নির্যাতিত, যারা হারালো প্রিয়জন মা— বাবা— বোন— ভাই, তাদের আত্মত্যাগে, ষোলই ডিসেম্বরে বীরদর্পে বিজয় এসেছিলো; বাংলাদেশের উন্মুক্ত প্রান্তরে বিজয় কেতন ওড়ে। আয় বন্ধু খুশি মনে, ইশকুলেতে যাই, ইশকুলেতে গিয়ে মোরা, 'বিজয় ফুল' বানাই। বিজয় ফুলের মানে, এসো, তুমি আমি জানি, ছয় পাঁপড়ি ছয় দফা, মাঝে উজ্জ্বল ৭ মার্চ খানি। বিজয় ফুল পড়ি বুকে, মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর সোনার বাংলা, গড়ে তোলার বাসনায়। বিজয় দিবসে শহীদদের...
১৩৮
হে মহান বিজয় দিবস ষোলই ডিসেম্বর,
বাংলা মায়ের বুকে বিজয় কেতন ওড়ে,
তাই খুশির সীমা নাই।
বিজয়ের তেপ্পান্ন বছর পরেও তাই আমরা যে গুণ গাই।
জীবন বাজি রেখে যারা অস্ত্র ধরে ছিলো,
দেশের জন্য যারা নির্যাতিত,
যারা হারালো প্রিয়জন মা— বাবা— বোন— ভাই,
তাদের আত্মত্যাগে, ষোলই ডিসেম্বরে বীরদর্পে বিজয় এসেছিলো;
বাংলাদেশের উন্মুক্ত প্রান্তরে বিজয় কেতন ওড়ে।
আয় বন্ধু খুশি মনে,
ইশকুলেতে যাই,
ইশকুলেতে গিয়ে মোরা, ‘বিজয় ফুল’ বানাই।
বিজয় ফুলের মানে, এসো, তুমি আমি জানি,
ছয় পাঁপড়ি ছয় দফা, মাঝে উজ্জ্বল ৭ মার্চ খানি।
বিজয় ফুল পড়ি বুকে, মুক্তিযুদ্ধের চেতনায়,
বঙ্গবন্ধুর সোনার বাংলা, গড়ে তোলার বাসনায়।
বিজয় দিবসে শহীদদের স্মরণ করি |