আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“প্রত্যাশার শ্রোতা” কবিতাটি লিখছেন লেখক, সম্পাদক ও প্রকাশক মোঃ তানজিমুল ইসলাম

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ০২:১৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৪৯৮ পড়া হয়েছে
৫৩৫

“প্রত্যাশার শ্রোতা”
মোঃ তানজিমুল ইসলাম

কেউ যদি হেসে দু’চার মিনিট কথা বলে,
মনে হয়, তারই কাছে খুলে দিই বুকের গোপন সব কথা,
মনে হয়, এতদিন চাপা রাখা নিঃশব্দ ইতিহাস
আজ বুঝি কারো সামনে নিঃসংকোচে বলে ফেলি।

রাতের গভীরে, নির্জন নিশি রাতে
ভাবি, এবার হয়তো সত্যিকারের একজন মানুষ পেলাম,
যে আমার ব্যথা শুনবে, দুঃখ বুঝবে,
যে পাশে দাঁড়িয়ে থাকবে নিঃস্বার্থ স্নেহে।

কিন্তু শেষমেশ,
বরাবরের মতো আবারো নিজেই ভুল করে ফেলি,
যাকে আপন ভাবলাম, সে ছিল কেবল সাময়িক পথচারি;
তার হাসি ছিল ভান, তার সঙ্গ ছিল মুহূর্তের ছায়া।

সে চলে গেলো, আমাকে ফেলে একা অচেনা নিঃসঙ্গতায়,
আমি থেমে রইলাম নিঃশব্দ আকাশের নিচে,
বিশ্বাস ভাঙার হাওয়ায় কেবল ব্যথাটুকুই
শেষ অবধি সত্য হয়ে পাশে রইলো।

তবুও হৃদয় বলে, হাল ছেড়ো না,
এই বিশাল পৃথিবীর কোনো এক মোড়ে অবশ্যই
একজন আছে, সত্যিকারের শ্রোতা,
যে শুধু শুনবে নয়, থাকবে,
থেকে যাবে তোমার প্রতিটি দিন, প্রতিটি নিশির আলোয়।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

“প্রত্যাশার শ্রোতা” কবিতাটি লিখছেন লেখক, সম্পাদক ও প্রকাশক মোঃ তানজিমুল ইসলাম

প্রকাশিত হয়েছে: ০২:১৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫