
একই জগতে ভিন্ন মানুষ
সুবর্না ইয়াসমীন
জগত এক মানুষ ভিন্ন
সবাই ব্যস্ত নিয়ে যার তার স্বার্থ
স্বার্থ শেষ তো সম্পর্ক শেষ
এটিই চলছে রীতিমতো।
দুনিয়ার মানুষগুলোকে দেখে আজ হচ্ছি হতভম্ব
আসলেই কি তারা মানুষ?
নাকি মানুষরূপী কিছু অমানুষ!
মিথ্যার বেড়াজালে নিচ্ছে তাদের জড়িয়ে
ঠের পাচ্ছে না গুনাহ কত হচ্ছে আড়ালে,
একজনের কথা অন্যজনকে দিচ্ছে বিলিয়ে
হ্যাঁ এটাকেই ভাই গীবত বলে।
কে জানে কবে এ ছোয়াছে রোগ সাড়বে!
হিংসা প্রতিহিংসায় মানুষ হয়ে যাচ্ছে হিংস্র
কিভাবে জাতি হবে সভ্য?
অহংকার কে বানাচ্ছে যারা অলংকার
তাদেরও একদিন মাঠির সাথে মিশে
দেহ হবে একাকার।
দুনিয়ার মোহে পড়ে মানুষ ভুলে যাচ্ছে
পরকাল নামে আরও একটি জীবন আছে।
ভূমিকম্পের মতো নানান দূর্যোগ জানান দিচ্ছে
সবাইকে সতর্ক হতে,
সব মানুষের ভীড়ে কিছু মানুষ আবার
বন্ধী শালিকের জীবন পাড় করছে নিজেদের আমল নিয়ে,
তাদের কারণেই হয়তো পৃথিবীটা আজও ঠিকে আছে।
মোঃ তানজিমুল ইসলাম (প্রতিষ্ঠাতা) বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ ও স্বপ্ন রক্ত সেবা ফাউন্ডেশন 
















