
তিমিরে ফোটা গোলাপ কবিতাটি লিখছেন লেখিকা ও সম্পাদিকা ✍কাজী.এস.আর.রাশিদা
তিমিরে ফোটা গোলাপ ✍কাজী.এস.আর.রাশিদা তিমিরের ওই কুঁচির ভাঁজে ফোটে গোলাপ ফুল; নীল শাড়িতে দোল খেয়ে যায় এলো মাথার চুল। চপলা চরণ দেহের গড়ন শ্যামল বরণ রূপ; তিমির গোলাপ জ্যোৎস্নাবতীর রূপ দেখে মন চুপ। চঞ্চলা তার চলন-বলন চড়াই উতরাই ধড়; উড়নচণ্ডীর রূপের মোহে ওঠে ঘূর্ণিঝড়। রাত তিমিরে ফোটা গোলাপ নীল পয়োধির ঢেউ; লাজুক চোখের লজ্জাবতীর তুল্য নেই তো কেউ। নরম ছোঁয়ার হিমের পরশ ছোঁয়াচে খুব হয়; বুক পকেটের বিজন নিশীথ হারাতে তাই ভয়। ছোঁয়ায় ছোঁয়ায় আত্মার ছাপে তিমির গোলাপ চাই; তব কেন হারিয়ে আজ ধোঁয়াশাতে ঠাঁই!
৪৭৮
তিমিরে ফোটা গোলাপ
✍কাজী.এস.আর.রাশিদা
তিমিরের ওই কুঁচির ভাঁজে
ফোটে গোলাপ ফুল;
নীল শাড়িতে দোল খেয়ে যায়
এলো মাথার চুল।
চপলা চরণ দেহের গড়ন
শ্যামল বরণ রূপ;
তিমির গোলাপ জ্যোৎস্নাবতীর
রূপ দেখে মন চুপ।
চঞ্চলা তার চলন-বলন
চড়াই উতরাই ধড়;
উড়নচণ্ডীর রূপের মোহে
ওঠে ঘূর্ণিঝড়।
রাত তিমিরে ফোটা গোলাপ
নীল পয়োধির ঢেউ;
লাজুক চোখের লজ্জাবতীর
তুল্য নেই তো কেউ।
নরম ছোঁয়ার হিমের পরশ
ছোঁয়াচে খুব হয়;
বুক পকেটের বিজন নিশীথ
হারাতে তাই ভয়।
ছোঁয়ায় ছোঁয়ায় আত্মার ছাপে
তিমির গোলাপ চাই;
তব কেন হারিয়ে আজ
ধোঁয়াশাতে ঠাঁই!