আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তোমার ছেলে কবিতাটি লিখছেন লেখিকা শেখ মিন্নাতুল মকসুদ অর্চি

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ১২:৩০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১০৮ পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

১২৭

তোমার ছেলে
শেখ মিন্নাতুল মকসুদ অর্চি

আমি রাতে নীরবে চাঁদ দেখিয়া
অতীত ভুলিতে চাই,
চাঁদের সঙ্গে তারা দেখিয়া
অচীন ব্যথায় কষ্ট না ভুলা যায়।
ঐ তারাদের মাঝে একটা তারা
হয়তো তোমার ছেলে,
কত খুশি হতে মা তুমি
ঐ ছেলেরে পেলে।
হায়রে পরানের ব্যথা
কমে না তো কোনো দিনই,
কিসের তরে,কিসের লাগি
বাড়ে সে প্রতিদিনই।
আহারে দুঃখ তুমি কি জানো
ছেলে হারানো মায়ের কষ্ট কতই নিঠুর?
জানো না তুমি দুঃখ
তুমি যে বড়ই কঠোর।
সবুজ কোমল ঘাস দেখিলে
মন ভালো হয় সবার,
আর ঐ ঘাস দেখিলে আমার
চোখে অশ্রু আসে শতবার।
তোমার ছেলের কবরে মা
হয়েছে যে আজ ঘাস,
বেঁচে থাকলে মাগো সে
কুড়িয়ে আনতো নদীর কাশ।
মা,মা বলে ডাকতো তোমায়
হাটতো তোমায় খুঁজে,
ছেলে হারানোর আর্তনাদ মা
তোমার অন্য কেউ কি বুঝে?
স্বপ্ন বুনলে,আশা বুনলে
করলে তুমি সবই,
পাওয়ার সময় সব হারালে
ছেলে হলো তোমার ছবি।
কষ্ট করলে,ব্যথা পেলে
তবুও কি হলো ভূল,
ছেলে পাওয়ার সময় মাগো
শূন্য তোমার কোল।
ছেলে যে তোমার নিষ্ঠুর বড়
গেলো একাই হারাইয়া,
আজও তারে খুঁজে ফিরি
একুল-ওকুল বেড়াইয়া।
আজও আমি রাতের আঁধারে
তারা দেখিতে যাই,
তারার মাঝে মাগো তোমার ছেলে খুঁজিতে চাই।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

তোমার ছেলে কবিতাটি লিখছেন লেখিকা শেখ মিন্নাতুল মকসুদ অর্চি

প্রকাশিত হয়েছে: ১২:৩০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
১২৭

তোমার ছেলে
শেখ মিন্নাতুল মকসুদ অর্চি

আমি রাতে নীরবে চাঁদ দেখিয়া
অতীত ভুলিতে চাই,
চাঁদের সঙ্গে তারা দেখিয়া
অচীন ব্যথায় কষ্ট না ভুলা যায়।
ঐ তারাদের মাঝে একটা তারা
হয়তো তোমার ছেলে,
কত খুশি হতে মা তুমি
ঐ ছেলেরে পেলে।
হায়রে পরানের ব্যথা
কমে না তো কোনো দিনই,
কিসের তরে,কিসের লাগি
বাড়ে সে প্রতিদিনই।
আহারে দুঃখ তুমি কি জানো
ছেলে হারানো মায়ের কষ্ট কতই নিঠুর?
জানো না তুমি দুঃখ
তুমি যে বড়ই কঠোর।
সবুজ কোমল ঘাস দেখিলে
মন ভালো হয় সবার,
আর ঐ ঘাস দেখিলে আমার
চোখে অশ্রু আসে শতবার।
তোমার ছেলের কবরে মা
হয়েছে যে আজ ঘাস,
বেঁচে থাকলে মাগো সে
কুড়িয়ে আনতো নদীর কাশ।
মা,মা বলে ডাকতো তোমায়
হাটতো তোমায় খুঁজে,
ছেলে হারানোর আর্তনাদ মা
তোমার অন্য কেউ কি বুঝে?
স্বপ্ন বুনলে,আশা বুনলে
করলে তুমি সবই,
পাওয়ার সময় সব হারালে
ছেলে হলো তোমার ছবি।
কষ্ট করলে,ব্যথা পেলে
তবুও কি হলো ভূল,
ছেলে পাওয়ার সময় মাগো
শূন্য তোমার কোল।
ছেলে যে তোমার নিষ্ঠুর বড়
গেলো একাই হারাইয়া,
আজও তারে খুঁজে ফিরি
একুল-ওকুল বেড়াইয়া।
আজও আমি রাতের আঁধারে
তারা দেখিতে যাই,
তারার মাঝে মাগো তোমার ছেলে খুঁজিতে চাই।