এমন একজন মানুষ চাই কবিতাটি লিখছেন লেখক .. রাশেদুল ইসলাম হৃদয়
কবিতা ..এমন একজন মানুষ চাই [] লেখক .. রাশেদুল ইসলাম হৃদয় হাত বাড়িয়ে ডাকার মত, বৃষ্টি এলে ভেজার মত, নিয়ম করে শোনার মত, কাছের কেহ ভাবার মত— আপন একজন তুমি চাই। এই যে ধরো মনের ক্ষত, বুকের ভিতর পুষে যত, ভুল হলেও ভালোবেসে আপন করে দিবে ঠাঁই— এমন একজন মানুষ চাই। দু’জন মিলে মনের মত, ভিজবো জলে ইচ্ছে মত ভুলে যাব মান–অভিমান, মুক্তি দেবো বিষাদ শত। তবুও আসুক থাকার মত, পাশে এসে বসার মত, আজল ভরে রাখার মত— এমন একজন তুমি চাই। আলতো করে বুকের ভিতর, আপন ভেবে দিবে ঠাঁই— এমন একজন মানুষ চাই।
১৯৯
কবিতা ..এমন একজন মানুষ চাই []
লেখক .. রাশেদুল ইসলাম হৃদয়
হাত বাড়িয়ে ডাকার মত,
বৃষ্টি এলে ভেজার মত,
নিয়ম করে শোনার মত,
কাছের কেহ ভাবার মত—
আপন একজন তুমি চাই।
এই যে ধরো মনের ক্ষত,
বুকের ভিতর পুষে যত,
ভুল হলেও ভালোবেসে
আপন করে দিবে ঠাঁই—
এমন একজন মানুষ চাই।
দু’জন মিলে মনের মত,
ভিজবো জলে ইচ্ছে মত
ভুলে যাব মান–অভিমান,
মুক্তি দেবো বিষাদ শত।
তবুও আসুক থাকার মত,
পাশে এসে বসার মত,
আজল ভরে রাখার মত—
এমন একজন তুমি চাই।
আলতো করে বুকের ভিতর,
আপন ভেবে দিবে ঠাঁই—
এমন একজন মানুষ চাই।