
ভালোবাসা মানে কবিতাটি লিখছেন কবি – অজিত কুমার সিংহ
ভালোবাসা মানে-শ্রাবণের বরিষায় একে অপরের হাত ধরে রিমঝিম বৃষ্টিতে ভিজে সবুজ ঘাসের উপর দিয়ে নগ্ন পায়ে হাঁটাহাঁটি করা- ভালোবাসা মানে-শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে অপরাহ্নে হেমন্তের শিশির ভেজা সবুজ ঘাসের উপর মুখোমুখি বসে বাদাম ভাজা খাওয়া - ভালোবাসা মানে-পড়ন্ত বিকেলে, রবীন্দ্র সরোবরে, মুখোমুখি বসে চায়ের পেয়ালা সমানে রেখে অপলক চোখে একে অপরের দিকে চেয়ে থাকা।
২২৭
ভালোবাসা মানে-শ্রাবণের বরিষায়
একে অপরের হাত ধরে
রিমঝিম বৃষ্টিতে ভিজে সবুজ
ঘাসের উপর দিয়ে
নগ্ন পায়ে
হাঁটাহাঁটি করা-
ভালোবাসা মানে-শহীদ সোহরাওয়ার্দী
উদ্যানে
অপরাহ্নে
হেমন্তের শিশির
ভেজা সবুজ ঘাসের
উপর মুখোমুখি বসে
বাদাম ভাজা খাওয়া –
ভালোবাসা মানে-পড়ন্ত বিকেলে,
রবীন্দ্র সরোবরে,
মুখোমুখি বসে
চায়ের পেয়ালা
সমানে রেখে অপলক চোখে
একে অপরের দিকে চেয়ে থাকা।