ভোর আকাশে ঊষা নামে জ্বলমলে তাই নিশি হটে, মনের পথিক বায়না ধরে এগোতে চায় ঝটপটে।। তিথি পেরিয়ে যামিনী আসে মধ্যাকাশে তাই তারা হাসে, তখনও পথিক ভেবে চলে কেমনে মানুষ অন্ধে ভাসে।। বার যায়,গত হয় কাল পথিক তব না পায় কুল, ভাবনা তার ত্বরিতে চলে নেত্র দেখে অনেক ভুল।। মহাকালের ঐ সাহসী পথিক ভেবে যায় সে অনেক ঘোর, সেই থেকে ও জানতে পারে ঘোরের ভেতর থাকে ঘোর।। দুর্বার সে,সদা আগুয়ান কন্ঠে তারি বীরের সুর, হাজার পথ মারতে হবে বাস্তবতা সে বহুদূর।।
২০৯
ভোর আকাশে ঊষা নামে
জ্বলমলে তাই নিশি হটে,
মনের পথিক বায়না ধরে
এগোতে চায় ঝটপটে।।
তিথি পেরিয়ে যামিনী আসে
মধ্যাকাশে তাই তারা হাসে,
তখনও পথিক ভেবে চলে
কেমনে মানুষ অন্ধে ভাসে।।
বার যায়,গত হয় কাল
পথিক তব না পায় কুল,
ভাবনা তার ত্বরিতে চলে
নেত্র দেখে অনেক ভুল।।
মহাকালের ঐ সাহসী পথিক
ভেবে যায় সে অনেক ঘোর,
সেই থেকে ও জানতে পারে
ঘোরের ভেতর থাকে ঘোর।।
দুর্বার সে,সদা আগুয়ান
কন্ঠে তারি বীরের সুর,
হাজার পথ মারতে হবে
বাস্তবতা সে বহুদূর।।