
শিরোনামঃ সেজদায় লেখা ভালোবাসা
✍️ লেখক: মোঃ তানজিমুল ইসলাম
মাদ্রাসা পড়া মেয়ের প্রেমে পড়ো না ভাই,
তার চোখে হায়ার আলো, হৃদয়ে ভয় শুধু আল্লাহরই।
তার হাসিতে আছে লজ্জা, তার কথায় নম্রতা,
তুমি ভাবো ভালোবাসা রঙে, সে ভাবে ইবাদতের পবিত্রতা।
সে মুখ ঢাকে পর্দায়, তবু দীপ্তি ঝরে চরণে,
তার প্রতিটি পদক্ষেপে লুকায় আদব আর স্নিগ্ধতায় ভরা মনে।
তুমি চাইবে আধুনিক ছোঁয়া, রঙিন প্রেমের আহ্বান,
সে চাইবে স্রষ্টার সন্তুষ্টি, সেই তার ভালোবাসার প্রাণ।
সে ভালোবাসে চুপিচুপি, নিভৃতে রাতের সেজদায়,
তোমার নামটা হয়তো উঠে আসে তার মোনাজাতের আরজায়।
তোমার ভাবনা থাকে যখন ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে,
সে তখন কাঁদে, জান্নাতের প্রেম চায় রবের রহমতে।
তার ভালোবাসা ভিন্ন, পবিত্রতার চাদরে মোড়া,
সে শেখে ভালোবাসা কুরআনের আয়াতে গড়া।
তুমি যদি চাও সাজ-পোশাকের ঝলমলে ছায়া,
তবে দূরে থাকো তার দোয়ার দিগন্ত থেকে, হে ছায়া।
কিন্তু যদি চাও সত্য প্রেম, যে প্রেমে নেই প্রতারণা,
যে প্রেমে আছে জান্নাতের দোয়া আর করুণার ছোঁয়া,
তবে শিখে নাও তার মতো, হায়া, ধৈর্য আর ইমানের শিক্ষা,
কারণ মাদ্রাসা পড়া মেয়ের প্রেম মানে, জান্নাতের পথে দীক্ষা।
Reporter Name 















