
সর্বাক্ষণ সহোচরে থাকেন যিনি
আমরা সকলেই তাকে বন্ধু বলে চিনি
আসলেই কি তাই?
বন্ধু, তারেই কয়
যে স্বার্থহীন ভাবে সবর্দা পাশে রয়।
এর মাঝে কিছু রইয়াছে সুবিধাবাদী
বসন্তের কোকিল যেমন ডাকে,
নতুন দিনের সাঁঝে
এরাও আশে ভাব করিতে
যখন সুখ রহে মোদের পাশে।
নিতান্তই বন্ধু তো সে
সুখে-দুঃখে সবর্দা রয় যে।
ইহা নয়কো রক্তের বাঁধন
তবুও সে হয় অত্যান্ত আপন ,
তার সাথে ভাব না করিলে
তোমার হয় না দিন-রাত্রী যাপন।
দুঃখ, কষ্ট, বেদনা করলে প্রকাশ
সে তোমাকে করে না উপহাস
বরং বাড়িয়ে দেয় আত্মবিশ্বাস।
তার সাথে থাকে তোমার
নিতান্তই কিছু ইতিহাস।
একাকিত্বে পড়লে হাসায় তোমায়
তবু হতে দেয় না হতাস ।
ইহাই বন্ধুত্ব যা রক্তে নয়
মোদের অন্তরে আবদ্ধ ।
যার ভালোবাসার নাইকো মাপ কাঠি
তাকে মোরা বন্ধু বলে ডাকি
মোঃ তানজিমুল ইসলাম 
















