এই যুগে মানুষের মস্তিষ্ক বড় উন্মাদ, অশান্ত,অস্থির। ফলোয়ারের নেশায় ভূলে যায় নারী তার নারীত্ব! ভূলে যায় পুরুষ তার অস্তিত্ব! এই যুগে মানুষ মানুষেরে করে ভয়, মনের প্যাচে মনের ঘরে দ্বিধা,সংশয়! চারিধারে মিথ্যার বসবাস, পাপের সঙ্গ সঙ্গি করে পূণ্যের সর্বনাশ! এই যুগে ঘুচিলোনা লোকের মনন - ব্যথা! কাহার তরে কইব যাতনার কথা, দুঃখ আজ বিনোদনের খামে! ব্যাক্তিগত দুঃখগুলোয় আজ মিথ্যা হাসির নামে! এই যুগে মানুষ মানুষেরে তুচ্ছ তাচ্ছিল্য করে। ভদ্রতা,সভ্যতা যেন বিলুপ্তির পথে! ভালোবাসার মতো পবিত্র সুন্দরও ক্ষয়ে ক্ষয়ে অসুন্দেই তিক্ত!
১৫৭
এই যুগে
মানুষের মস্তিষ্ক বড়
উন্মাদ, অশান্ত,অস্থির।
ফলোয়ারের নেশায়
ভূলে যায় নারী তার নারীত্ব!
ভূলে যায় পুরুষ তার অস্তিত্ব!
এই যুগে
মানুষ মানুষেরে করে ভয়,
মনের প্যাচে মনের ঘরে দ্বিধা,সংশয়!
চারিধারে মিথ্যার বসবাস,
পাপের সঙ্গ সঙ্গি করে
পূণ্যের সর্বনাশ!