মানব সেবা কবিতাটি লিখছেন কবি ও সম্পাদক এস,এম, জাহিদুল ইসলাম
মানব সেবাই বড় ধর্ম যদি করো ভাই, বিধাতা খুশি হয় সব ধর্মে বলে তাই। মানব জাতি সবার ঊর্ধ্বে এ বিশ্ব জগতে, আসমান জমিন সৃষ্টি হয়েছে আল্লাহ তালার রহমতে। নানান ভাবে করা যায় মানব সেবা আজ, ছোট বড় নেই ভেদাভেদ সহযোগিতায় নাই লাজ। মানুষ মানুষের জন্য থাকব সবার পাশে, একই সাথে লড়ব আমরা বিপদ যতই আসে। বর্তমান যুগে আজ মানবতা বিপর্যয়ের মুখে, চারদিকে আহাজারি কান্না সময় পার হচ্ছে দুঃখে। মানুষ হয়ে মানুষ আজ করছে কত পাপ, সেবা করে বাঁচাও মানুষ আল্লাহ করবে মাপ।
১৫৭
মানব সেবাই বড় ধর্ম
যদি করো ভাই,
বিধাতা খুশি হয়
সব ধর্মে বলে তাই।
মানব জাতি সবার ঊর্ধ্বে
এ বিশ্ব জগতে,
আসমান জমিন সৃষ্টি হয়েছে
আল্লাহ তালার রহমতে।
নানান ভাবে করা যায়
মানব সেবা আজ,
ছোট বড় নেই ভেদাভেদ
সহযোগিতায় নাই লাজ।
মানুষ মানুষের জন্য
থাকব সবার পাশে,
একই সাথে লড়ব আমরা
বিপদ যতই আসে।
বর্তমান যুগে আজ মানবতা
বিপর্যয়ের মুখে,
চারদিকে আহাজারি কান্না
সময় পার হচ্ছে দুঃখে।
মানুষ হয়ে মানুষ আজ
করছে কত পাপ,
সেবা করে বাঁচাও মানুষ
আল্লাহ করবে মাপ।