আমাদের নিকৃষ্ট বিশ্বজগৎ কবিতা লিখেছেন লেখিকা ও সম্পাদিকা নাজমিন জান্নাত মারজান
ওহে বিশ্বের মুসলমান তোমাদের কানে কি বাজে না, সুদানি ভাই-বোনদের কান্নার আহাজারি তাঁদের রক্তাক্তদেহ কি তোমাদের চোখে পরে না। বিশ্ববাসী কেন তোমরা আজ গুম হয়ে আছো, কেন করছো না কোনো প্রতিবাদ। কতশত নিথরদেহ পরে আছে রাস্তাঘাটে, চেয়েচেয়ে দেখছো শুধু বিশ্বের মুসলমান। কেনইবা তোমরা করবে প্রতিবাদ, কারণ তাঁরা যে কালো -আফ্রিকার মুসলিম। তাঁদের নিয়ে জমবে না যে কোনো রাজনীতি রং যদি হত সাদা,তাঁদের নিয়েও জমতো রাজনীতির খেলা। বিশ্ববাসী তোমাদের আজ লজ্জা হওয়া দরকার, রক্তাক্ত মাজলুমদের আহাজারি দেখেও, জাগ্রত হচ্ছে না তোমাদের হৃদয়, কাঁপছে না তোমাদের বুক। আহা কতটা নিকৃষ্ট বিশ্বজগৎ আমাদের, তাঁদের চেহারায় কালো রং বলে— বিশ্বের মানুষও নেয় মুখ ফিরিয়ে,...
২৪০
ওহে বিশ্বের মুসলমান
তোমাদের কানে কি বাজে না,
সুদানি ভাই-বোনদের কান্নার আহাজারি
তাঁদের রক্তাক্তদেহ কি তোমাদের চোখে পরে না।
বিশ্ববাসী কেন তোমরা আজ গুম হয়ে আছো,
কেন করছো না কোনো প্রতিবাদ।
কতশত নিথরদেহ পরে আছে রাস্তাঘাটে,
চেয়েচেয়ে দেখছো শুধু বিশ্বের মুসলমান।
কেনইবা তোমরা করবে প্রতিবাদ,
কারণ তাঁরা যে কালো -আফ্রিকার মুসলিম।
তাঁদের নিয়ে জমবে না যে কোনো রাজনীতি
রং যদি হত সাদা,তাঁদের নিয়েও জমতো রাজনীতির খেলা।
বিশ্ববাসী তোমাদের আজ লজ্জা হওয়া দরকার,
রক্তাক্ত মাজলুমদের আহাজারি দেখেও,
জাগ্রত হচ্ছে না তোমাদের হৃদয়,
কাঁপছে না তোমাদের বুক।
আহা কতটা নিকৃষ্ট বিশ্বজগৎ আমাদের,
তাঁদের চেহারায় কালো রং বলে—
বিশ্বের মানুষও নেয় মুখ ফিরিয়ে,
অন্যয়ের প্রতিবাদও করছে না বিশ্বের মানুষে।