প্রকাশিত হয়েছে:
০৮:১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
৯৯
পড়া হয়েছে
বিবর্তনবাদ জিন্দাবাদ কবিতাটি লিখছেন কবি নজরুল ইসলাম শাকিল
কোন ভাষায় লিখবো এ কবিতা? কে বুঝবে আমার কথা?মনের ব্যাথা? জীবন্ত কঙ্কাল ঐ ফিলিস্তিনিরা...! অন্ধ সকল মানবতা। এইখানেই তো সবাই ভোতা! আসমান যার, জমিন ও তার; তার হুকুমেই রিজিক চলে। তার রাজত্বেই ক্ষুধার্তের প্লেট, কেড়ে নিচ্ছে বাহুবলে। ক্ষুধার্ত শিশুর চোখের জলে, খোদা তালার পাকস্থলী জ্বলে। ভোগ বিলাশের এই আধুনিক বিশ্বে, না খাইয়ে মানুষ মারে! সভ্যতার বুলি আওড়ায় যারা, তারাই তো কলকাঠি নাড়ে! মমতার বালাই নেই অন্তরে, ত্রানের বহরেও গুলি করে! ফেরেস্তাদের কথা না মেনে, পাঠিয়েছেন যিনি প্রতিনিধি! হিসাব করে রাখতছেন , প্রতিনিধিদের গতিবিধি! কথা ছিলো এরাই করবে, পৃথিবীতে শান্তির আবাদ। কার্যকলাপে বলতে হচ্ছে, বিবর্তনবাদ জিন্দাবাদ।
৯৫
কোন ভাষায় লিখবো এ কবিতা?
কে বুঝবে আমার কথা?মনের ব্যাথা?
জীবন্ত কঙ্কাল ঐ ফিলিস্তিনিরা…!
অন্ধ সকল মানবতা।
এইখানেই তো সবাই ভোতা!
আসমান যার, জমিন ও তার;
তার হুকুমেই রিজিক চলে।
তার রাজত্বেই ক্ষুধার্তের প্লেট,
কেড়ে নিচ্ছে বাহুবলে।
ক্ষুধার্ত শিশুর চোখের জলে,
খোদা তালার পাকস্থলী জ্বলে।
ভোগ বিলাশের এই আধুনিক বিশ্বে,
না খাইয়ে মানুষ মারে!
সভ্যতার বুলি আওড়ায় যারা,
তারাই তো কলকাঠি নাড়ে!
মমতার বালাই নেই অন্তরে,
ত্রানের বহরেও গুলি করে!
ফেরেস্তাদের কথা না মেনে,
পাঠিয়েছেন যিনি প্রতিনিধি!
হিসাব করে রাখতছেন ,
প্রতিনিধিদের গতিবিধি!
কথা ছিলো এরাই করবে,
পৃথিবীতে শান্তির আবাদ।
কার্যকলাপে বলতে হচ্ছে,
বিবর্তনবাদ জিন্দাবাদ।