
প্রজ্ঞার নূর কবিতাটি লিখেছেন লেখিকা স্বপ্ন বিদ্রোহী নুপুর রায়
মহাকালে লেখা সূত্র, ভাই, যার নূর হৃদির স্পর্শ, নয় ভয়। শব্দে বোনা এক রহস্য, যা যুক্তিরই জাল বয়। বিবেক ডাকে প্রতিক্ষণে, মন খুলে দে দরজায়। অন্ধ নয় এ জ্ঞানের পথ, আলো ঝলমলে ইশারায়। জলেতে যেমন ছবি পড়ে, তেমন নয় এ আয়না। যা প্রতিফলন সময় ভেদে, চির সত্যের বয়না। কাল বদলায়, রূপ বদলায়, বাণী থাকে অক্ষতই। মানববুদ্ধি যতই বাড়ে, রহস্য খুলে নতুন পথ।
১১২
মহাকালে লেখা সূত্র, ভাই,
যার নূর হৃদির স্পর্শ, নয় ভয়।
শব্দে বোনা এক রহস্য,
যা যুক্তিরই জাল বয়।
বিবেক ডাকে প্রতিক্ষণে,
মন খুলে দে দরজায়।
অন্ধ নয় এ জ্ঞানের পথ,
আলো ঝলমলে ইশারায়।
জলেতে যেমন ছবি পড়ে,
তেমন নয় এ আয়না।
যা প্রতিফলন সময় ভেদে,
চির সত্যের বয়না।
কাল বদলায়, রূপ বদলায়,
বাণী থাকে অক্ষতই।
মানববুদ্ধি যতই বাড়ে,
রহস্য খুলে নতুন পথ।