
গাযার ধূলিমলিন অলি-গলির মাঝে,
যেথায় নিত্যদিন নব রক্ত ঝরে,
বৃদ্ধ, শিশুর রক্তের স্রোতে মানবতা ভেসে,
তবু প্রতিরোধ জ্বলে অটল আলোর ভেসে।
রক্তেরাঙা বালুকারাশির মাঝে,
যেখানে মসজিদে আকসার মিনার জ্বলে,
সেখানে উচ্চারিত হয় এক নাম—আবু উবায়দা,
ইজ্জতের নিশান, তাকওয়ার তলোয়ার।
তুমি ছিলে এ ধরার এক অকুতোভয় সৈনিক,
দিকহারা জাতি পেয়েছে খুঁজে গন্তব্য সঠিক।
তুমি ছিলে এ যামানার সালাহুদ্দীন কিম্বা তারিক,
তোমার নাম উচ্চারিত হয় সাহসের প্রতীক।
আবৃত তোমার সোনার মুখখানি,তবু কণ্ঠে বজ্রনাদ,
”আল-কুদুস আমাদের”—শত্রু শুনে অবসাদ।
তোমার হুংকারে শত্রুর প্রাসাদ ভেঙ্গে হয় চুরমার,
সত্যের জ্যোতি জ্বালাও তুমি,মুছে দাও সব আঁধার।
আবু উবায়দা! তুমি এ প্রজন্মের সাহসের বাতি,
ভগ্ন হৃদয়ে জাগাও তুমি আশার জ্যোতি।
তোমারি নাম জাগাবে এ প্রজন্মের প্রাণ,
তুমি বেঁচে থাকবে প্রতিরোধে—চিরকাল, অবিরাম।
মোঃ তানজিমুল ইসলাম 
















