বিদ্রোহী সুরের জয়গান কবিতাটি লিখছেন কবি ও লেখিকা জন্নাতুল ফেরদৌস রিফা
কাজী নজরুল আমার প্রিয় কবি, গাহি তাঁর সাম্যের গান, তাঁর ছন্দে লেখা শত পঙক্তি হৃদয়ে তোলে সুর অফুরান। দ্রোহের কবি-প্রেমের কবি, গণচেতনার প্রাণ ; নিপীড়ন রুখে দাঁড়িয়ে গেছে তাঁর কলম বিপ্লবের মান । শুনলে সে সুর নাচে বুক ধুর, ভেঙে দেয় সব বাঁধা যত; লাগে যেন বেশ গাই অবশেষ মুক্তির ওই কথা যত শত। মানুষের তরে, গান তিনি ধরে: ভেদ নাই কোন ধরা মাঝে, ধর্মের নয়-হোক পরিচয়, মানবের পূজি যে। সাম্য যে তাঁর গড়লো দু'পার, এলোমেলো যত পঙক্তি; মুক্তির আলো সবার সে ভালো, দিন যেন তাঁর শক্তি ।
২১৪
কাজী নজরুল আমার প্রিয় কবি,
গাহি তাঁর সাম্যের গান,
তাঁর ছন্দে লেখা শত পঙক্তি
হৃদয়ে তোলে সুর অফুরান।
দ্রোহের কবি-প্রেমের কবি,
গণচেতনার প্রাণ ;
নিপীড়ন রুখে দাঁড়িয়ে গেছে তাঁর
কলম বিপ্লবের মান ।
শুনলে সে সুর
নাচে বুক ধুর,
ভেঙে দেয় সব বাঁধা যত;
লাগে যেন বেশ
গাই অবশেষ
মুক্তির ওই কথা যত শত।
মানুষের তরে,
গান তিনি ধরে:
ভেদ নাই কোন ধরা মাঝে,
ধর্মের নয়-হোক পরিচয়,
মানবের পূজি যে।
সাম্য যে তাঁর
গড়লো দু’পার,
এলোমেলো যত পঙক্তি;
মুক্তির আলো
সবার সে ভালো,
দিন যেন তাঁর শক্তি ।