
এই মেসটা এখন শুধু চারটা দেয়াল না,
মনে হয়—পুরনো প্রেমের কবরস্থান।
সবাই ঘুমায়, আমি বসে থাকি জানালার পাশে,
এক কাপ ঠান্ডা চা,
আর মাথায় গুমোট ভবিষ্যৎ ঘুরে বেড়ায়।
ক্যাম্পাসে সবাই হাসে,
ছেলেমেয়ে, প্রেম, গল্প—সব চলছে,
কিন্তু আমার হাসিটা যেন অফলাইনে পড়ে আছে।
ওর সাথে কথা হয় না অনেকদিন,
তবু ফোনটা হাতে নিই মাঝরাতে,
ভেবেই আবার রেখে দিই—
“না, এখন আর দরকার নেই।”
ভালোবাসা এখন রেজাল্টের মতো,
কেউ পায়, কেউ পায় না,
আর পেয়ে যারা ফেলে দেয়,
তাদের জন্যই হয়তো বিরহের কবিতা লেখা হয়।
বাইরে বৃষ্টি পড়ে,
আমি শুধু তাকিয়ে থাকি ছাদের দিকে,
ভাবি—
এই জীবন কি এমনই থাকবে?
একলা, অনিশ্চিত, তবু বেঁচে থাকা নামে একটা অভ্যাসে,
সেটা হলো তুমি।
মোঃ তানজিমুল ইসলাম ( প্রতিষ্ঠাতা) বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ 















