
শেষ আহ্বান কবিতাটি লিখছেন সম্পাদিকা ও লেখিকা সারমিন আখি
এ দুনিয়া ছেড়ে যাবো চলে, পড়বে যখন ডাক। ক্ষমা করে দিও তোমরা সবে, করেছি যত অপরাধ। নামটা হয়তো মুখে নেবে, অশ্রু ঝরবে নীরব অন্ধকারে। মাটির নিচে ঘুমাবো আমি, রবে দোয়া তোমাদের পাশে। সব অভিমান মুছে যাক আজ, রাগ রেখো না কারও বুকে। শেষ রাতে কবরের পাশে, আল্লাহ্ যেন রাখে সুখে। জীবন যেমন স্বপ্নের মতো, মৃত্যুই তার জাগরণ। আল্লাহ্র পথে রাখো চাওয়া, তাতেই মিলবে শান্তির সন্ধান।
১৭৭
এ দুনিয়া ছেড়ে যাবো চলে,
পড়বে যখন ডাক।
ক্ষমা করে দিও তোমরা সবে,
করেছি যত অপরাধ।
নামটা হয়তো মুখে নেবে,
অশ্রু ঝরবে নীরব অন্ধকারে।
মাটির নিচে ঘুমাবো আমি,
রবে দোয়া তোমাদের পাশে।
সব অভিমান মুছে যাক আজ,
রাগ রেখো না কারও বুকে।
শেষ রাতে কবরের পাশে,
আল্লাহ্ যেন রাখে সুখে।
জীবন যেমন স্বপ্নের মতো,
মৃত্যুই তার জাগরণ।
আল্লাহ্র পথে রাখো চাওয়া,
তাতেই মিলবে শান্তির সন্ধান।