
ভালোবাসা নাকি পবিত্র, কোমল, নির্ভেজাল—-
হয়তো তাই, যতক্ষণ না মুখোশ খসে পড়ে।
যতক্ষণ না দেখি হাসির আড়ালে লুকোনো প্রতারণা,
চোখের জল দিয়ে লেখা হয় যন্ত্রণার কবিতা।
যাকে ভেবেছিলাম আমার নিজের,
সে ছিল কেবল অভিনয়ের দৃশ্য,
আমার নিঃস্বার্থ ভালোবাসার উপর
চালিয়ে গেছে ঠান্ডা হিসাবের ব্যবসা।
একদিন সে চলে গেল—–
কোনো ব্যাখ্যা নয়, কেবল নীরবতা রেখে।
আমি ভেবেছিলাম, কাঁদবো অনেক,
অভিমান জমাবো বুকের ভেতর।
কিন্তু কাঁদা আসেনি,
এসেছে এক গভীর ঘেন্না,
যা ভালোবাসার প্রতিটি চিহ্নকে
অসহ্য করে তুলেছে।
একসময় যার হাসিতে শান্তি পেতাম,
এখন সেই হাসিই মনে হয় বিষ।
যে স্মৃতিতে মুগ্ধ হতাম,
এখন সেগুলোই দগ্ধ করে দেয় অন্তর।
ভালোবাসা মরেনি—–
সে বদলে গেছে, রূপান্তরিত হয়ে উঠেছে আগুনে।
সে আগুন আর উষ্ণতা দেয় না,
শুধু জ্বালিয়ে ছাই করে দেয় অতীতের সমস্ত মায়া।
হ্যাঁ, ভালোবাসা থেকে ঘেন্নায় যাওয়া যায়–
এটাই সত্য।
কারণ প্রতারণা ভালোবাসাকে মারে না,
সে তাকে বিকৃত করে,
আর তার ছাই থেকে জন্ম নেয় ঘেন্না নামের এক নতুন অনুভূতি।
Reporter Name 
















