আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদয়ের রক্তরেখা — সফেদ বিহান

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ০৯:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১৪০ পড়া হয়েছে
১৭০

হৃদয়ের রক্তরেখা
— সফেদ বিহান

আঃ হাসিম শুধু একটা নাম নয়—
আমার হৃদয়ের রক্তরেখা।

বনগাঁ বাজারের শেষ মাথায়,
বটগাছের ছায়ায় দাঁড়িয়ে দেখি—
বটের পুরোনো পাতা খসে গেছে
নতুন পাতার জাগরণে।

আমি পাতার দিকে তাকাই,
ধীর স্বরে বলি—
“হে নতুন পাতা, তুমি কি বুঝতে পারো,
আমি আমার প্রিয়জন হারিয়েছি?”

দুজনে হেঁটেছি ধানের ক্ষেতে,
ফসল বুনেছি, ফসল তুলেছি এইখানে—একসাথে।
সন্ধ্যার চায়ের আড্ডায় কত হাসি,
কত কথা—এখন সব স্মৃতি হয়ে আসে।

সন্ধ্যার পাখিরা ঘরে ফিরে,
সে আর ফিরে না!
জানো, আমি তাকে দেখি
ফুল, লতা, ঘাসে—
সবুজ ধানের দুলুনিতে,
উত্তরী বাতাসে
বেদনার ঢেউ হয়ে ফিরে আসে।

আচ্ছা বলো তো—
প্রকৃতিও কি জানে তাকে হারানোর ব্যথা?
না হলে কেন কাঁদে ফুল-লতা-ঘাস,
ধানের ক্ষেত আর উত্তরী বাতাস!

পাতারা হাওয়ায় নড়ে,
ফিসফিস করে বলে—
“সময়ের বাঁধন ছিঁড়ে যায়, বেলা শেষ হলে।
ফুলেরাও ঝরে যায়, নদীও মরে যায়
পৃথিবীর এই পারাপারে।”

জন্ম-মৃত্যুর এই খেলা ঘরে,
সকলেই চলে যায়—সময়ের ডাক এলে।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

rakibul

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

হৃদয়ের রক্তরেখা — সফেদ বিহান

প্রকাশিত হয়েছে: ০৯:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
১৭০

হৃদয়ের রক্তরেখা
— সফেদ বিহান

আঃ হাসিম শুধু একটা নাম নয়—
আমার হৃদয়ের রক্তরেখা।

বনগাঁ বাজারের শেষ মাথায়,
বটগাছের ছায়ায় দাঁড়িয়ে দেখি—
বটের পুরোনো পাতা খসে গেছে
নতুন পাতার জাগরণে।

আমি পাতার দিকে তাকাই,
ধীর স্বরে বলি—
“হে নতুন পাতা, তুমি কি বুঝতে পারো,
আমি আমার প্রিয়জন হারিয়েছি?”

দুজনে হেঁটেছি ধানের ক্ষেতে,
ফসল বুনেছি, ফসল তুলেছি এইখানে—একসাথে।
সন্ধ্যার চায়ের আড্ডায় কত হাসি,
কত কথা—এখন সব স্মৃতি হয়ে আসে।

সন্ধ্যার পাখিরা ঘরে ফিরে,
সে আর ফিরে না!
জানো, আমি তাকে দেখি
ফুল, লতা, ঘাসে—
সবুজ ধানের দুলুনিতে,
উত্তরী বাতাসে
বেদনার ঢেউ হয়ে ফিরে আসে।

আচ্ছা বলো তো—
প্রকৃতিও কি জানে তাকে হারানোর ব্যথা?
না হলে কেন কাঁদে ফুল-লতা-ঘাস,
ধানের ক্ষেত আর উত্তরী বাতাস!

পাতারা হাওয়ায় নড়ে,
ফিসফিস করে বলে—
“সময়ের বাঁধন ছিঁড়ে যায়, বেলা শেষ হলে।
ফুলেরাও ঝরে যায়, নদীও মরে যায়
পৃথিবীর এই পারাপারে।”

জন্ম-মৃত্যুর এই খেলা ঘরে,
সকলেই চলে যায়—সময়ের ডাক এলে।