
মহানায়িকা
ফাতেমা ওরফে সিনথিয়া
আমি মহানায়িকা একজন।
যাত্রা শুরু হয়েছে আমার,
যেতে হবে এই পদ্মদীঘি ছেড়ে
লোকালয় পেরিয়ে।
আমি নৌকা বেয়ে চলেছি আর চলেছি।
কেউ নেই,সাথে কেউ নেই!
মহাকাল, তাঁকে বলেছি,
“আমি কি আমার সাথে নিতে পারি কাউকে?”
সে নাকচ করে দিলো,”না, এ যাত্রা তোমার একার। যদি তুমি সঠিক কর্ম কর,
তোমার স্পর্শে পদ্ম হবে লাল,
পানি হবে নীল,
পাতাগুলো ও জেগে উঠবে,
তুমি চলতে চলতে রাজ কপাটিকা পাবে,
আর ও কিছু দূর গিয়ে দেখবে,
রাজমুকুট রাখা আছে, তোমার জন্য।
আমি তোমার নিকট ছিলাম,আছি,থাকব।
চিন্তা কর না,ফলের আশা কর না,
কর্ম করে যাও, ভালো কর্ম।”
“কিন্তু, আমি কি সোনার পাথর,প্রাসাদ,
পান্না র দেখা পাব,কবে পাব,বল?”
জানতে চাই।
মহাকাল বলল,”আমি বলতে পারি না।
এইসব তোমার নিয়তি,যা তুমি পাবে।তুমি লেগে থাকো।আমি শুধু আশীর্বাদ করতে পারি তোমাকে।”
“বেশ,চলিয়ে যাব।যতক্ষণ প্রাণ আছে দেহে।
চলেছি,চলতেই থাকব,যাব পৌছে আমি
আমার লক্ষ্যে।”
Reporter Name 
















