
শিরোনাম: বিয়ার চিন্তা
কলমে: রাকিবুল ইসলাম শাওন
মনে অইলেই বিয়ার কথা,
উটে বাপের মাথা ব্যথা।
খাট, স্যুটকেস, ফ্রিজ, আলমারি, আরও কত কী,
বিয়া তো দিতেই অইব আমার আদরের জি।
জির সুখ-শান্তি তো হগল বাপেই চায়,
জি অইল কলিজার টুকরা, ফালাইয়া দেওন যায়?
দিন-রাইত চিন্তা করি, ঘুম আর চোখে নাই,
মাইয়ার সুখের লাইগ্যা বাপ সব কষ্ট সই।
শ্বশুরবাড়ি যাইব আমার আদরের জি,
হগলে মিল্যা জিগাইব—”আনছো তুমি কী?”
কেউ চাইব খাট, কেউ চাইব আলমারি,
কেউবা আবার ধরব নানান রকম দাবি।
জামাই আমার যতই অউক কালা,
জামাইডা যদি অয় একটু খানি ভালা।
মান-সম্মান দিয়া যদি রাখে আমার জি,
তাইলে আর চাই না দুনিয়ার কিছুই।
আমরা অইলাম গরিব মানুষ, যৌতুক কিবা দিমু,
দোয়া আর ভালোবাসা ছাড়া আর কী-বা দিমু?
Reporter Name 
















