আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ০৯:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৫২ পড়া হয়েছে
৮০

রামিসার কান্না
ইসরাত মিম

একটি ফুল ছিল ছোট্ট খুব
হাসিতে ভরা সকাল-দুপুর,
নামের মতো মিষ্টি ছিল
রামিসা যেন চাঁদের নূর।

খেলনা নিয়ে খেলতো হেসে
স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া,
কিন্তু হঠাৎ নেমে এলো
অন্ধকার এক নিষ্ঠুর ছাঁয়া।

মানুষরূপী কিছু পশু
ছিঁড়ে দিলো শিশুর ডানা,
নীরব রাতে কেঁদে উঠলো
কাঁপলো যেন পুরো দুনিয়া।

কী দোষ ছিল সেই শিশুর?
কেন থেমে গেলো হাসি?
কেন পৃথিবী দেখলো শুধু,
নিষ্ঠুরতার বিষাক্ত থাবা?

মায়ের বুকটা শূন্য হলো
বাবার চোখে নীরব জল,
একটি ঘর আজ কাঁদছে শুধু
নিভে গেছে আলোর দল।

রামিসারা ভয় পায় এখন
পথে নামতে সন্ধ্যার পরে,
এই সমাজ কি জবাব দেবে
শিশুদের এই রক্ত ঝরে?

বিচার চাই শুধু মুখে নয়
হোক না কঠিন শাস্তি এবার,
যেন আর কোনো রামিসার
জীবন না হয় অন্ধকার।

শিশুর হাসি বাঁচাও সবাই
মানবতা ফিরুক প্রাণে,
রামিসাদের কান্না যেন
আর না ভাসে এই ভুবনে।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

nadira akter

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

প্রকাশিত হয়েছে: ০৯:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
৮০

রামিসার কান্না
ইসরাত মিম

একটি ফুল ছিল ছোট্ট খুব
হাসিতে ভরা সকাল-দুপুর,
নামের মতো মিষ্টি ছিল
রামিসা যেন চাঁদের নূর।

খেলনা নিয়ে খেলতো হেসে
স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া,
কিন্তু হঠাৎ নেমে এলো
অন্ধকার এক নিষ্ঠুর ছাঁয়া।

মানুষরূপী কিছু পশু
ছিঁড়ে দিলো শিশুর ডানা,
নীরব রাতে কেঁদে উঠলো
কাঁপলো যেন পুরো দুনিয়া।

কী দোষ ছিল সেই শিশুর?
কেন থেমে গেলো হাসি?
কেন পৃথিবী দেখলো শুধু,
নিষ্ঠুরতার বিষাক্ত থাবা?

মায়ের বুকটা শূন্য হলো
বাবার চোখে নীরব জল,
একটি ঘর আজ কাঁদছে শুধু
নিভে গেছে আলোর দল।

রামিসারা ভয় পায় এখন
পথে নামতে সন্ধ্যার পরে,
এই সমাজ কি জবাব দেবে
শিশুদের এই রক্ত ঝরে?

বিচার চাই শুধু মুখে নয়
হোক না কঠিন শাস্তি এবার,
যেন আর কোনো রামিসার
জীবন না হয় অন্ধকার।

শিশুর হাসি বাঁচাও সবাই
মানবতা ফিরুক প্রাণে,
রামিসাদের কান্না যেন
আর না ভাসে এই ভুবনে।