আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম: বিদ্রোহের অগ্নিশিখা কলমে: মিফতাহুল জান্নাত তাসফি

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ০৬:০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৭৯ পড়া হয়েছে
১১৫

শিরোনাম: বিদ্রোহের অগ্নিশিখা

কলমে: মিফতাহুল জান্নাত তাসফি

 

শত বছরের আকাশজুড়ে

একটি নামই বাজে,

বজ্রকণ্ঠের দীপ্ত ধ্বনি

জাগায় ঘুমের মাঝে।

 

সে নাম কাজী নজরুল ইসলাম-

বিদ্রোহের অগ্নিশিখা,

অন্যায়ের বুকের ভেতর

জ্বালিয়েছে দহনরেখা।

 

যে কলমে আগুন ঝরত,

শব্দে উঠত ঝড়,

শিকল দেখে ভয় না পেয়ে

হেসেছে নির্ভর।

 

কারাগারের অন্ধ কুঠুরে

লিখেছেন মুক্তির গান,

ক্ষুধার্ত এই পৃথিবীজুড়ে

ছড়িয়েছেন সাম্যের টান।

 

তাঁর কবিতায় আগ্নেয়গিরি,

আবার প্রেমের ঢেউ,

এক হাতে তাঁর বিষের বাঁশি,

অন্য হাতে রণতূর্য ঢেউ।

 

আজও তরুণ হৃদয় জাগে

তাঁর বজ্র উচ্চারণে,

অন্যায়ের সামনে মাথা নত নয়-

শপথ জাগে প্রাণে।

 

নজরুল মানে সাহসী ঝড়,

শিকল ভাঙার গান,

অন্ধকারের বুক চিরে

জ্বলে ওঠা অভিযান।

 

যতদিন এই বাংলাতে

রক্তে জাগে আগুন,

ততদিন তুমি বেঁচে থাকবে

হে বিদ্রোহী ফাগুন।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

nadira akter

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

শিরোনাম: বিদ্রোহের অগ্নিশিখা কলমে: মিফতাহুল জান্নাত তাসফি

প্রকাশিত হয়েছে: ০৬:০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
১১৫

শিরোনাম: বিদ্রোহের অগ্নিশিখা

কলমে: মিফতাহুল জান্নাত তাসফি

 

শত বছরের আকাশজুড়ে

একটি নামই বাজে,

বজ্রকণ্ঠের দীপ্ত ধ্বনি

জাগায় ঘুমের মাঝে।

 

সে নাম কাজী নজরুল ইসলাম-

বিদ্রোহের অগ্নিশিখা,

অন্যায়ের বুকের ভেতর

জ্বালিয়েছে দহনরেখা।

 

যে কলমে আগুন ঝরত,

শব্দে উঠত ঝড়,

শিকল দেখে ভয় না পেয়ে

হেসেছে নির্ভর।

 

কারাগারের অন্ধ কুঠুরে

লিখেছেন মুক্তির গান,

ক্ষুধার্ত এই পৃথিবীজুড়ে

ছড়িয়েছেন সাম্যের টান।

 

তাঁর কবিতায় আগ্নেয়গিরি,

আবার প্রেমের ঢেউ,

এক হাতে তাঁর বিষের বাঁশি,

অন্য হাতে রণতূর্য ঢেউ।

 

আজও তরুণ হৃদয় জাগে

তাঁর বজ্র উচ্চারণে,

অন্যায়ের সামনে মাথা নত নয়-

শপথ জাগে প্রাণে।

 

নজরুল মানে সাহসী ঝড়,

শিকল ভাঙার গান,

অন্ধকারের বুক চিরে

জ্বলে ওঠা অভিযান।

 

যতদিন এই বাংলাতে

রক্তে জাগে আগুন,

ততদিন তুমি বেঁচে থাকবে

হে বিদ্রোহী ফাগুন।