নজরুলময় কীর্তি শাম্মী তুলতুল আমি খুঁজে ফিরি আত্মমননে যার আছে দুর্দান্ত সাহসের অসীমতা, অদম্য দৃঢ়তা মুক্তির প্রেরণা, পর্বতসম ধৈর্যের বাধ্যতা। ধর্মে ধর্মে নয় হানাহানি, আছে বুকভরা মানুষের প্রতি ভালোবাসা। ওহে জানো কি তোমরা? যুগে যুগে বারবার আমরা ফিরে যাই বিদ্রোহী তরুণ নজরুলের ছায়ায়, যিনি মিশে গেছেন ভক্তির শিরায়-শিরায়। মসজিদে গজল, মন্দিরে শ্যামাসংগীত; সমানভাবে জনপ্রিয় নজরুলময় পুণ্যকীর্তি।
৮৭
নজরুলময় কীর্তি শাম্মী তুলতুল
আমি খুঁজে ফিরি আত্মমননে
যার আছে দুর্দান্ত সাহসের অসীমতা,
অদম্য দৃঢ়তা মুক্তির প্রেরণা,
পর্বতসম ধৈর্যের বাধ্যতা।
ধর্মে ধর্মে নয় হানাহানি,
আছে বুকভরা মানুষের প্রতি ভালোবাসা।
ওহে জানো কি তোমরা?
যুগে যুগে বারবার আমরা ফিরে যাই
বিদ্রোহী তরুণ নজরুলের ছায়ায়,
যিনি মিশে গেছেন ভক্তির শিরায়-শিরায়।
মসজিদে গজল, মন্দিরে শ্যামাসংগীত;
সমানভাবে জনপ্রিয় নজরুলময় পুণ্যকীর্তি।